Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Brad Pitt

নিজের বায়োপিকে ব্র্যাড পিটকে চাইছেন এই পাক ক্রিকেটার, হাসির রোল নেটদুনিয়ায়

রইল পাক ক্রিকেটারের এমন অদ্ভুত দাবির ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০২৪, ১৩:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০২৪, ১৩:৫২

options
link
নিজের বায়োপিকে ব্র্যাড পিটকে চাইছেন এই পাক ক্রিকেটার, হাসির রোল নেটদুনিয়ায় zoom
ব্র্যাড পিটকে নিজের বায়োপিকে চেয়ে হাসির পাত্র হলেন এই পাক ক্রিকেটার। ফাইল চিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের ক্রিকেটাররা সুযোগ পেলেই সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। সম্প্রতি সেই কাজটাই করেছেন পাকিস্তানের ওপেনিং ব্যাটার আহমেদ শেহজাদ (Ahmed Shehzad)। জাতীয় দলে এখন আর জায়গা পান না শেহজাদ। সেই তিনিই এক সাক্ষাৎকারে এমন এক দাবি করে বসেন, যা শোনার পরে অট্টহাসিতে ফেটে পড়েন সাক্ষাৎকারের সঞ্চালক।
প্রশ্নটা ছিল তাঁর বায়োপিকে কোন হলিউড অভিনেতাকে দেখতে পছন্দ করবেন? এই প্রশ্নের জবাবে পাক ওপেনার ব্র্যাড পিটের (Brad Pitt) কথা বলেন। আর এই উত্তর শুনে অনুষ্ঠানের সঞ্চালক হাসিতে ফেটে পড়েন। 

[আরও পড়ুন: কাহানি মে টুইস্ট, আইপিএলের আগে স্বস্তিতে নাইটরা, কিন্তু কেন?]

২০১৯ সালে লাহোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ বার খেলেছিলেন শেহজাদ। তার পরে আর পাক দলে দেখা যায়নি তাঁকে। জাতীয় দলের হয়ে ১৩টি টেস্ট ম্যাচ, ৮১টি ওয়ানডে এবং ৫৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শেহজাদ। টেস্টে ৯৮২ রান শেহজাদের। ওয়ানডেতে ২৬০৫ রান তাঁর ঝুলিতে। টি-টোয়েন্টি ফরম্যাটে ১৪৭১ রান শেহজাদের সংগ্রহে।

Advertisement

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান হোয়াইটওয়াশ হয়েছে কামিন্সের দলের বিরুদ্ধে। বিশ্বকাপের পর সেদেশের ক্রিকেটে পরিবর্তন আনা হলেও খেলায় কোনও পরিবর্তন হয়নি। সেটাই দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে।

[আরও পড়ুন: শামির স্বপ্নপূরণ! রাষ্ট্রপতির হাত থেকে অর্জুন পুরস্কার নিয়ে কী বললেন ভারতের তারকা পেসার?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.