Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Shikhar Dhawan

‘যদি আবার প্রেমে পড়ি…’, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, নতুন সম্পর্ক নিয়ে মুখ খুললেন ধাওয়ান

স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে কেন বিচ্ছেদ? ধাওয়ান খোলাখুলি জানালেন সে কথা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৩, ১৫:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৩, ১৫:৫৩

options
link
‘যদি আবার প্রেমে পড়ি…’, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, নতুন সম্পর্ক নিয়ে মুখ খুললেন ধাওয়ান zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর অনেক দিন কেটে গিয়েছে। তবে শিখর ধাওয়ান ও আয়েশার সম্পর্ক নিয়ে চর্চা শেষ হয়নি। এবার এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন খোদ ধাওয়ান। সেই সঙ্গে আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কি না, সে গোপন কথাও ফাঁস করলেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতীয় ব্যাটার স্বীকার করে নেন দাম্পত্যের সম্পর্ক ধরে রাখতে তিনি সত্যিই ব্যর্থ হয়েছেন। যদিও এর জন্য তিনি কাউকে দোষারোপ করতে নারাজ। ধাওয়ানের (Shikhar Dhawan) কথায়, “আমি ব্যর্থ কারণ দিনের শেষে সিদ্ধান্তটা কোনও ব্যক্তির একান্ত নিজস্ব। আমি অন্যের দিকে আঙুল তুলছি না। ব্যর্থ হয়েছি কারণ অনেক কিছুই বুঝতে পারিনি। এখন ক্রিকেটের বিষয়ে যেভাবে কথা বলি, ২০ বছর আগে তো পারতাম না। সবই অভিজ্ঞতা।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পন্থের বাড়িতে আড্ডায় তিন প্রাক্তন তারকা, কী বার্তা দিলেন তরুণ ক্রিকেটারকে?]

Shikhar Dhawan, Ayesha Mukherjee

এরপরই ধাওয়ান স্পষ্ট করে দেন, তাঁর ডিভোর্সের মামলা এখনও চলছে। তাই এখনই নতুন করে বিয়ের কথা ভাবছেন না। তবে আর যে সাত পাকে বাঁধা পড়তে চান না, এমনটাও নয়। ভারতীয় ওপেনারের কথায়, “এখন আরও ভাল বুঝতে পারব, কীরকম মহিলাকে জীবনসঙ্গী হিসেবে চাই। ২৬-২৭ বছর বয়সে খেলা নিয়েই ব্যস্ত ছিলাম। তখনও কোনও সম্পর্কে জড়াইনি। তাই যখন প্রেমে পড়লাম তখন আর সাতপাঁচ কিছুই ভাবিনি। আবার যদি প্রেমে পড়ি, তাহলে ভাল-মন্দ সবদিকই বিচার করে সিদ্ধান্ত নেব।”

নিজের অভিজ্ঞতা থেকেই তরুণদের পরামর্শ দিচ্ছেন ধাওয়ান। বলছেন, পার্টনারের সঙ্গে সময় কাটাতে ভাল লাগলে তবেই পরবর্তী পদক্ষেপ করা উচিত। নাহলে সেই সম্পর্ক থেকে সরে আসাই শ্রেয়। পাশাপাশি সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁর বাদ পড়া নিয়েও মুখ খোলেন তিনি। বলে দেন, এ নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। তিনি নির্বাচকদের জায়গায় থাকলে নিজেকে বাদ দিয়ে শুভমন গিলের মতো তরুণকেই বেছে নিতেন।

[আরও পড়ুন: ভোজপুরী অভিনেত্রীর রহস্যমৃত্যু, বারাণসীর হোটেলে উদ্ধার ঝুলন্ত দেহ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.