সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জোর করে কিছু হয় না’। কয়েক দিন আগেই কথাগুলো বলেছিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। বোর্ডের বার্ষিক চুক্তি থেকে যখন ঈশান কিশান (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) বাদ পড়েন তখন ঋদ্ধিকে প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে। মুম্বইয়ের হয়ে রনজি সেমিফাইনালের পর ফাইনালেও (Ranji Trophy 2024 Final) ব্যর্থ শ্রেয়স। বিশেষ ভাবে বিদর্ভর বিরুদ্ধে যেভাবে প্রথম ইনিংসে শ্রেয়স আউট হয়েছেন, তাতে এই প্রশ্নই উঠছে। অনেকের মতে, যেন বাধ্য হয়ে রনজি খেলছেন শ্রেয়স।
মেগা ফাইনালে এক হাত দূরের ডেলিভারি খোঁচা দিয়ে আউট হলেন শ্রেয়স। উমেশ যাদবের যে ডেলিভারিতে আউট হলেন তিনি, তা দেখার পর অনেকেই বলছেন তাঁর যেন ইচ্ছে নেই খেলার। তাঁকে যেন জোর করে খেলতে হচ্ছে। তাই একটা দায়সারা ভাব ফুটে উঠছে তাঁর খেলার। যেন কোনও রকমে খেলা শেষ হলে বাঁচি গোছের মনোভাব শ্রেয়সের।
[আরও পড়ুন: আশা জাগিয়েও ফেরা হল না! গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন পন্থ?]
যার ফলে, ধারাভাষ্যকাররাও যে কারণে বলছিলেন, শ্রেয়সের ছন্দহীন খেলার যেন বিষয়টা মানসিক। তাঁর মাথার মধ্যে অন্যকিছু চলছিল। না হলে কেউ এত দূরের বল কোনও পায়ের মুভমেন্ট নেই, জায়গায় দাঁড়িয়ে এ ভাবে ব্যাট এগিয়ে দেয় না। শ্রেয়সের প্রথম শ্রেণির ক্রিকেটে এবং টেস্টে খেলার এত বছরের অভিজ্ঞতা। কিন্তু ফাইনালের মতো ম্যাচে সেই ছাপ দেখা গেল না শ্রেয়সের ব্যাটে। ১৫ বলে ৭ রান করে আউট হন। এর পর থেকেই তাঁকে নিয়ে শুরু হল নতুন আলোচনা।
[আরও পড়ুন: বিশ্ব ক্রিকেটে একাধিপত্য ভারতের, তিন ফরম্যাটের পাশাপাশি WTC-তেও শীর্ষে রোহিত ব্রিগেড]
সর্বশেষ খবর
-
ডিজিটাল প্ল্যাটফর্মে আরও নজরদারি! প্রতিটি ডিভিশনে ক্রাইম রেকর্ড ব্যুরো করছে লালবাজার
-
১৯৫৫ সালে রাজনৈতিক জীবন শুরু! ৯৩ বছরেও রোজ পঞ্চায়েতে যান অনিলকুমার
-
জেন জির হঠকারী যৌন জীবন! বঙ্গে বাড়ছে এডস
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা