Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

কেন টার্গেট করা হচ্ছে ধোনিকে, পাশে দাঁড়িয়ে প্রশ্ন বিরাটের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তনের পাশেই বর্তমান। একের পর এক সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর ফর্ম, দলে তাঁর থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন আগরকর, লক্ষণের মতো প্রাক্তন ক্রিকেটাররা। এবার সে সবের জবাব দিতে এগিয়ে এলেন অধিনায়ক কোহলি। তাঁর পালটা প্রশ্ন, কেন খামোখা ধোনিকে টার্গেট করা হচ্ছে? [ ১০০ বছরেরও পুরানো রেকর্ড ভাঙলেন অজি … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/sports/cricket/skipper-kohli-slams-critic-for-targetting-dhoni-over-his-form/pid/98236/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "কেন টার্গেট করা হচ্ছে ধোনিকে, পাশে দাঁড়িয়ে প্রশ্ন বিরাটের"</span></a></p>

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৭:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৭:১৮

options
link
কেন টার্গেট করা হচ্ছে ধোনিকে, পাশে দাঁড়িয়ে প্রশ্ন বিরাটের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তনের পাশেই বর্তমান। একের পর এক সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর ফর্ম, দলে তাঁর থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন আগরকর, লক্ষণের মতো প্রাক্তন ক্রিকেটাররা। এবার সে সবের জবাব দিতে এগিয়ে এলেন অধিনায়ক কোহলি। তাঁর পালটা প্রশ্ন, কেন খামোখা ধোনিকে টার্গেট করা হচ্ছে?

১০০ বছরেরও পুরানো রেকর্ড ভাঙলেন অজি পেসার মিচেল স্টার্ক ]

Advertisement

বেশ কয়েকদিন ধরেই সমালোচনার জল ঘোলা হচ্ছিল। সাম্প্রতিক অতীতে নজরকাড়া পারফরম্যান্স মেলেনি ধোনির থেকে। কিন্তু মাঠের মধ্যে তিনি থাকা মানে ভরসা থাকা। স্বয়ং অধিনায়ক আজও সিদ্ধান্ত নিতে গিয়ে তাঁর অনুমোদনের অপেক্ষায় থাকেন। সুতরাং ধোনির উপস্থিতির গুরুত্ব কোনওভাবেই অস্বীকার করা যায় না। কিন্তু প্রাক্তন ক্রিকেটারদের প্রশ্ন, ধোনির জায়গায় অন্য কোনও তরুণ খেলোয়াড়ের কথা কেন ভাবা হচ্ছে না? কেন ধোনির জায়গায় কাউকে তৈরি করা হচ্ছে না? কেননা ধোনি চলে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটে যে শূন্যতা তৈরি হবে তা পূরণ করা সহজ হবে না। তাই এখন থেকেই সে ব্যাপারে নজর রাখা উচিত। কখনও ধোনিকে বিশ্রাম দিয়ে, তাঁর ভূমিকায় অন্য কাউকে সুযোগ দিয়ে, এই নীরিক্ষা চালানো যেতে পারে। কিন্তু রবি শাস্ত্রী ও কোহলির শরীরী ভঙ্গিতে পরিষ্কার, আগামী বিশ্বকাপ পর্যন্ত অন্তত তাঁরা এ বিষয়ে কিছু ভাবতে চান না। ঠিক সেখানেই আপত্তি প্রাক্তন ক্রিকেটারদের।

মেয়ের বোলিংয়ের সামনে গম্ভীর, একরত্তি বোলারকে দলে চাইলেন শাহরুখ ]

এই সমালোচনার মুখেই ধোনির পাশে এসে দাঁড়ালেন কোহলি। জানালেন, কেন যে ধোনির দিকেই সকলে আঙুল তুলছেন তা কিছুতেই তাঁর মাথায় ঢুকছে না। ব্যাখ্যা দিয়ে অধিনায়ক জানান, “আমি যদি তিন ম্যাচে খারাপ খেলি তাহলে কেউ প্রশ্ন করছে না। কেননা আমার বয়স কম। কিন্তু ধোনির ক্ষেত্রে সেই প্রশ্ন উঠছে। কিন্তু কেন উঠবে? একটা লোক সমস্ত ফিটনেস টেস্টে পাস করছেন। মাঠে কৌশলগত দিক থেকে হোক বা ব্যাট হাতে যতটা সম্ভব ততটাই সাহায্য করছে। তাহলে কীসের প্রশ্ন? অধিনায়ক জানান, শ্রীলঙ্কা ও অষ্ট্রেলিয়া সিরিজে ধোনির পারফরম্যান্স যথেষ্ট ভাল। শুধু তিনি বেশি ব্যাট করার সুযোগ পাননি বলেই রান আসেনি।

এবার বোর্ডের সঙ্গে সংঘাতের পথে রাহুল দ্রাবিড়! ]

অধিনায়কোচিত মেজাজেই সমালোচকদের জবাব দিয়েছেন কোহলি। কিন্তু প্রাক্তনদের প্রশ্নও হেলাফেলার নয়। অতীতে ধোনি নিজেই অধিনায়ক হিসেবে তখনকার প্রাক্তনদের বাদ দিয়ে তরুণ দল সাজিয়েছিলেন। যার ফলশ্রুতি বিশ্বকাপ জয়। বেশ কয়েকজন ক্রিকেটার আরও কিছুদিন খেলা চালাতে পারতেন। দলকে আরও কিছু দেওয়ার ছিল। কিন্তু পরিস্থিতির খাতিরে তাঁদের ব্যাট-প্যাড তুলে রাখতে হয়। সেই ইতিহাস কি ঘুরে এল ধোনির ক্ষেত্রেও? ক্রীড়ামহলে প্রশ্ন এখন এটাই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.