বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এই নামটা শুনলেই যেন চড়চড়িয়ে বাড়তে থাকে দর্শকদের আগ্রহের পারদ। ক্রিকেট সম্প্রচারকারী সস্থাগুলিও তাকিয়ে থাকে এই তরুণ তুর্কির ম্যাচের দিকে। আইপিএলের পর এবার জাতীয় দলের জার্সিতে ফিরছে ১৫ বছরের কিশোর। তবে সিনিয়র দল নয়, আপাতত বৈভব খেলবে ভারত এ দলের হয়ে। ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে ভারত এ। সেই সিরিজও টিভি এবং ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে।
অধিকাংশ ক্ষেত্রে ভারতের সিনিয়র পুরুষ এবং মহিলা দলের খেলাগুলিই টিভি এবং ওটিটি দুই প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয়। কিন্তু গত দু’মাসে বৈভবের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পর বৈভব প্রথমবারের জন্য সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছে। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে রাখা হয়েছে বৈভবকে। বিহারের এই কিশোর তারকা রয়েছে এশিয়ান গেমসের দলেও। তবে সিনিয়র দলের আগে আপাতত ভারত এ দলের হয়ে খেলবে বৈভব।
আরও পড়ুন:
মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে ভারত এ দলের ত্রিদেশীয় সিরিজ। সেখানে খেলবে শ্রীলঙ্কা এ এবং আফগানিস্তান এ দল। এই সিরিজ হবে ওয়ানডে ফরম্যাটে। আইপিএল খেলার পর ৫০ ওভারের ম্যাচেও বৈভব একইরকম বিধ্বংসী ইনিংস খেলতে পারে কিনা, সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। ভারত এ অধিনায়ক তিলক বর্মা বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ। এই সিরিজেও নজরকাড়া পারফরম্যান্স করবে বৈভব, আশাবাদী তিলক। যেহেতু শ্রীলঙ্কার পিচ অপেক্ষাকৃত মন্থর, সেখানে বৈভবের ব্যাটিংয়ের ধরন পালটায় কিনা সেটা নিয়েও চর্চা রয়েছে।
এই ত্রিদেশীয় সিরিজ সম্প্রচার করবে সোনি স্পোর্টস। ক্রিকেটমহলের অনেকেই মনে করছেন, সোনির এই সিদ্ধান্ত সম্পূর্ণই বৈভবকে কেন্দ্র করে। কারণ টি-২০ বিশ্বকাপ এবং আইপিএল-কোনওটারই সম্প্রচার সত্ত্ব পায়নি সোনি। হাতছাড়া হয়েছে বিরাট দর্শক। এবার নতুন করে দর্শক টানতে বৈভবের ক্যারিশ্মায় ভরসা রেখেছে সোনি। গোটা সিরিজের প্রত্যেকটি ম্যাচের টিভি এবং ওটিটি সম্প্রচার সত্ত্ব নিয়েছে সোনি। টিভিতে সোনির চ্যানেল এবং ওটিটিতে সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ম্যাচ। মঙ্গলবারের ম্যাচে ওপেন করতে নামবে বৈভব।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
খিচুড়ির সঙ্গে ডিম, বোনাস গজা, শনিবারের মিড-ডে মিলে খুশি পড়ুয়ারা
-
লাগবে না ইথানল! ভারতের প্রথম ‘উড়ন্ত গাড়ি’ বানিয়ে নজির উত্তরাখণ্ডের তরুণের
-
‘রাত ২টো পর্যন্ত কাজ করেও হচ্ছে না’, মুখ্যমন্ত্রীর ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে খুশির হাওয়া হাওড়ার পতাকা বাড়িতে!
-
মহিলা সংরক্ষণ বিলে রাহুল-রিজিজু ‘ডুয়েল’! আসন পুনর্বিন্যাস নিয়ে তরজায় শাসক-বিরোধী
-
কুকুরের মাংস খান! তীব্র গরম থেকে বাঁচতে ‘আজব’ দাওয়াই