Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬

এক ফ্রেমে তিন কিংবদন্তি, অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী ইডেন

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচকে ঘিরে সাজছে ক্রিকেটের নন্দন কানন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৫:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৫:১৬

options
link
এক ফ্রেমে তিন কিংবদন্তি, অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী ইডেন zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন প্রজন্ম। এক ফ্রেমে। তাও কিনা ক্রিকেটের নন্দন কাননে। দু’জন দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন।আরেকজন বিদেশি দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়তে শিখিয়েছেন, গড়াপেটার কালো অন্ধকার থেকে দেশের ক্রিকেটকে মুক্ত করে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন দলকে। কথা হচ্ছে, সিএবি প্রেসিডেন্ট ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। বৃহস্পতিবার ইডেনে একসঙ্গে দেখা মিলল এই তিন প্রাক্তন অধিনায়কের। একটি বিজ্ঞাপনের শুটিং-এর জন্য কিংবদন্তিদের এক হওয়া। আর একে-অপরের সঙ্গে দেখা হওয়ার পর তিনজনই খোশগল্পেও মাতলেন। যা কিনা এক বিরল মুহূর্তও বটে। যতই দূরত্ব থাক, দিনের শেষে একে-অপরের প্রতি যে তাঁরা শ্রদ্ধাশীল সেটা এদিন বুঝিয়েও দিলেন সৌরভ-ধোনি। এদিন বিজ্ঞাপনের শুটিংয়ে মাঠে বোলিং করেন কপিলদেব।  উলটোদিকে ব্যাট হাতে ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

eden

Advertisement

[চলচ্চিত্র উৎসব: আন্তর্জাতিক আঙিনায় বাংলাকে তুলে ধরবে এই ছবিগুলি]

এদিকে, শ্রীলঙ্কার ক্রিকেটাররা শহরে পা রেখেছেন বুধবার দুপুরে। আগামী বৃহস্পতিবার ইডেনে ভারত-শ্রীলঙ্কা টেস্ট। কিন্তু তাঁদের ইডেনে ঢুকতে সোমবার গড়িয়ে যাবে। তাহলে আগামী কয়েক দিন ধরে কী করবেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। আপাতত তাঁদের ক্রিকেট ভেনু সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠ। সেখানেই অনুশীলন। সেখানেই প্র্যাকটিস ম্যাচ। দীনেশ চণ্ডীমলরা কলকাতায় আসার অনেক আগে থেকেই অবশ্য সাজগোজ শুরু হয়েছিল ইডেনে। যা এখনও অব্যাহত। ক্লাব হাউসের প্রধান ফটকের সামনে ছবি আঁকার কাজ চলছে। ইডেনে যেখানে নিরাপত্তা কর্মীরা বসেন, গেটের সেই ঠিক পিছনেই দেওয়াল জুড়ে শিল্পীদের তুলির ছাপ পড়ছে। রঙের প্রলেপ পড়েছে গ্যালারিতেও। সেখানেও নতুন রঙের ছোঁয়া। সিএবি সচিব অভিষেক ডালমিয়া বলছিলেন, বড় ম্যাচের আগে ইডেন যেভাবে প্রস্তুতি নেয়, এটাও সেভাবেই হচ্ছে। তবে এবার যেন বাড়তি সাজের ব্যাপার দেখা যাচ্ছে। সর্বত্র কেমন যেন সাজ সাজ রব।

[সম্পর্কের গেরো! নওয়াজের থেকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি প্রাক্তন প্রেমিকার]

এমনিতে ১৪ নভেম্বর কলকাতায় ডালমিয়া স্মারক বক্তৃতার ব্যবস্থা করেছে সিএবি। এবারের বক্তা কপিলদেব ও শ্রীলঙ্কা বোর্ডের প্রধান সুমাথিপালা। সিএবি সূত্রের খবর, সেই অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটাররাও। খুব স্বাভাবিকভাবেই সেই অনুষ্ঠানে দেশের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কী বলেন, তা নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। কপিল এমনিতে লড়াকু চরিত্র। তাঁর জীবনে নানা ওঠা-পড়ার ঘটনা রয়েছে। প্রয়াত সিএবি কর্তার স্মৃতিভাষণে প্রাক্তন অলরাউন্ডার সেসব কীভাবে তুলে ধরেন, সেটাই দেখার। অস্ট্রেলিয়ার সঙ্গে একদিনের ম্যাচ হয়েছে  মাস দুয়েক আগে। তারপর এই টেস্ট ম্যাচ। যার জন্য ইডেন দ্রুত সেজে উঠছে। কেমন হবে শ্রীলঙ্কা টেস্টের উইকেট? সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, ইডেনের উইকেট যেমন ভাল হয়, তেমনই হবে। সিএবি কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের দাবি, গত কিছুদিন ধরে এই উইকেট সবার মন ভরাচ্ছে। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই। যা শোনা যাচ্ছে তাতে, মোটামুটি স্পোর্টিং উইকেটই পাবেন বিরাট কোহলিরা। পরের দিকে যেমন হয়, বল ঘুরতে পারে। অর্থাৎ, প্রথম দিকে সিমাররা সুবিধা পাবেন। পরে স্পিনাররা।

ছবি: দেবাশিস সেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.