সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিসিসিআই থেকে বিদায় নেওয়ার পরই আইপিএলে প্রত্যাবর্তন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। কোটি টাকার লিগে একেবারে নয়া ভূমিকায় দেখা যাবে প্রাক্তন বিসিসিআই সভাপতিকে। আইপিএলের আসন্ন আসরে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ‘ডিরেক্টর অফ ক্রিকেটে’র ভূমিকায় দেখা যাবে সৌরভকে। এমনটাই খবর সংবাদসংস্থা পিটিআই সূত্রে।
দিল্লি ক্যাপিটালস সূত্রের খবর, বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি বোর্ড বা আইসিসির (ICC) সঙ্গে যুক্ত থাকছেন না, সেটা জানার পরই তাঁরা সৌরভের সঙ্গে যোগাযোগ শুরু করে। ফ্র্যাঞ্চাইজির এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, সৌরভ আগেও আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। ওর সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভাল। আসলে সৌরভ যদি কোনও আইপিএল দলের সঙ্গে যুক্ত থাকার সুযোগ পান, তাহলে যে তিনি দিল্লি ক্যাপিটালসেই যোগ দেবেন, সেটা আগে থেকেই নিশ্চিত ছিল।
[আরও পড়ুন: রাস্তায় গর্ত ছিল না, পন্থের দুর্ঘটনায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দাবির পালটা হাইওয়ে অথরিটির]
[আরও পড়ুন: দেনার দায়ে জর্জরিত, পেলের ফেয়ারওয়েল বল বিক্রির কথা ভাবছে ব্রাজিলীয় দম্পতি]
সর্বশেষ খবর
-
পড়ুয়ার চন্দনের তিলক মুছিয়েছিলেন! কলকাতার স্কুল শিক্ষিকাকে সাসপেন্ড করলেন শুভেন্দু
-
গুচ্ছ গুচ্ছ ভুয়ো সিমে দেশজুড়ে সাইবার প্রতারণা! বনগাঁয় গ্রেপ্তার এজেন্ট, খোঁজ আরও ৪ জনের
-
পচা মাংস, ছত্রাকে ঢাকা আলু! ডাহা ফেল পার্ক স্ট্রিটের নামী রেস্তরাঁ-দোকান, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
আর রাম বলা যাবে না ওল্ড মঙ্ককে! হাই কোর্টকে জানাল FSSAI
-
এক সপ্তাহ কথা বলেনি, রাগে প্রেমিকার বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন মদ্যপ প্রেমিক! তারপর…