সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে বিতর্ক চলছেই। ভারত-পাক ম্যাচে টিম ইন্ডিয়া করেছিল মাত্র ১১৯ রান। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে প্রোটিয়ারা প্রথমে ব্যাট করে তুলেছিল ১১৩ রান। আর দুক্ষেত্রেই দেখা গেল বোলাররাই ম্যাচ জেতালেন। রবিবার ভারতকে জিতিয়েছিলেন বুমরাহ-অর্শদীপরা। সোমবার কেশব মহারাজ, রাবাডারা। এবারের বিশ্বকাপ কি তাহলে বোলারদের হতে চলেছে?
টি-টোয়েন্টি ফরম্যাট মানেই ধুমধারাক্কা ক্রিকেট। নিউ ইয়র্কে সেই ক্রিকেটটাই দেখা যাচ্ছে না। ১২০-র কাছাকাছি রানও অনেক বলেই মনে হচ্ছে। দক্ষিণ আফ্রিকার হার্ড হিটিং ব্যাটার হেনরিক ক্লাসেন নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের বাইশ গজ প্রসঙ্গে বলেছেন, ”এই পিচ মোটেও ভালো বিজ্ঞাপন নয়।”
[আরও পড়ুন: ইস্টবেঙ্গলেই থাকছেন সল ক্রেসপো, লাল-হলুদের সঙ্গে দুবছরের চুক্তিবৃদ্ধি স্প্যানিশ মিডফিল্ডারের]
বাংলাদেশের বিরুদ্ধে শুরু থেকেই বিপর্যয় নামে দক্ষিণ আফ্রিকার ইনিংসে। প্রোটিয়ারা ২৩ রানেই হারিয়ে ফেলে চার-চারটি উইকেট। ধস সামলান ক্লাসেন। ৪৬ রান করে তিনি ম্যাচের সেরাও হন। সেই ক্লাসেন নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের বাইশ গজ সম্পর্কে কড়া মন্তব্য করলেও, রুদ্ধশ্বাস ম্যাচ সম্পর্কে জানিয়েছেন, এই ধরনের ম্যাচ হৃদপিণ্ডের ক্ষতি করে। প্রোটিয়া তারকাকে বলতে শোনা গিয়েছে, ”এমন ম্যাচ হৃদপিণ্ডের জন্য ভালো নয়। তবে আমরা জিততে পেরে খুশি। ১১৩ রান এই পিচে যথেষ্ট।”
প্রোটিয়া ব্রিগেডে রয়েছে টি-টোয়েন্টির বিশেষজ্ঞ ব্যাটার। এটাই বড় সুবিধা বলে মনে করছেন ক্লাসেন। তিনি বলছেন, ”আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। এটাই আমাদের ইতিবাচক দিক।”
[আরও পড়ুন: বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে সামনে কাতার, সুনীল পরবর্তী অধ্যায়ে আজ অগ্নিপরীক্ষা স্টিমাচের]
সর্বশেষ খবর
-
‘নেইমার ওয়ার্ক ফ্রম হোম করছে’, ব্রাজিল প্রেসিডেন্টের চরম কটাক্ষ, উঠল হাসির রোল!
-
এশীয় সূর্যের তেজে ম্লান আফ্রিকা, তিউনিশিয়াকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয় জাপানের
-
সিপিএম করায় জেলে ভরেছিলেন মমতা, রং বদলে তৃণমূল হয়ে বিজেপির আমলে গ্রেপ্তার দাপুটে নেতা
-
উত্তরে রেড অ্যালার্ট! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ৫ জেলায় হলুদ সতর্কতা
-
মোহনবাগান ক্লাবে পালিত যোগ দিবস, ‘দেশের ফুটবলের উন্নতি যেন হয়’, বার্তা সচিব সৃঞ্জয়ের