Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Shubman Gill

গিলকে থামাতে বিশেষ ছক! লর্ডসে নামার আগে কী জানালেন ইংরেজ অধিনায়ক?

দু'টি টেস্টে টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়কের রান সংখ্যা ৫৮৫ রান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৫, ১৮:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৫, ১৮:৫৯

options
link
গিলকে থামাতে বিশেষ ছক! লর্ডসে নামার আগে কী জানালেন ইংরেজ অধিনায়ক? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এজবাস্টন টেস্টে শুভমান গিলের ব্যাটিংয়ের কোনও জবাব ছিল না ইংরেজ বোলারদের সামনে। প্রথম ইনিংসে একাধিক রেকর্ড গড়ে ২৬৯ রান করেন ভারত অধিনায়ক। দ্বিতীয় ইনিংসেও ১৬১ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন তিনি। বলাই বাহুল্য, তাঁকে থামানোর কোনও দাওয়াই ছিল না ইংল্যান্ড বোলারদের কাছে। ১০ জুলাই, বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু তৃতীয় টেস্ট। মাঠে নামার আগে ইংরেজ অধিনায়ক জানিয়ে দিলেন, তাঁরা শুভমানকে থামানোর জন্য বিশেষ পরিকল্পনা সেরে রেখেছেন।

এজবাস্টনে একাই ৪৩০ রান করেন গিল। আর দু’টি টেস্টে তাঁর রান সংখ্যা ৫৮৫ রান। ঐতিহ্যশালী লর্ডসেও ব্যাটিং দাপট অব্যাহত রাখতে মরিয়া শুভমান। যদিও ইংরেজ অধিনায়কের দাবি, গিলকে থামানোর জন্য বিশেষ পরিকল্পনার ছক কষেছেন তাঁরা।

Advertisement

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়, শুভমান গিলকে কি লর্ডসে থামাতে পারবে ইংল্যান্ড? উত্তরে স্কোকস বলেন, “হ্যাঁ, কেন নয়? দেখুন, প্রত্যেক ভারতীয় ব্যাটারের জন্য আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তবে, ভালো খেলোয়াড়রা ভালো খেলবেই। ও (গিল) প্রথম দু’টো ম্যাচে দুর্দান্ত খেলেছে।”

তৃতীয় টেস্টের একদিন আগে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রত্যাশামতোই দলে সুযোগ পেয়েছেন তারকা পেসার জোফ্রা আর্চার। এই প্রসঙ্গে ইংরেজ অধিনায়কের মন্তব্য, “ও (আর্চার) যেভাবে ইনজুরির ধাক্কা সামলেছে, তা সত্যিই প্রশংসনীয়। যেভাবে ও মাঠে ফিরেছে, তা তারিফযোগ্য। দ্বিতীয় টেস্টের ওকে স্কোয়াডে রাখা হয়েছিল। আর্চার লর্ডসে প্রথম এগারোয় থাকবে। দু’টো বড় বড় চোটের ধাক্কা সামলে এভাবে ফিরে আসায় ও নিশ্চয়ই খুব গর্বিত হবে। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ব্যাপারে ওর জুড়ি মেলা ভার। ইংল্যান্ডের হয়ে যখনই খেলেছে, উজাড় করে দিয়েছে। সবাই জানে, বল হাতে ও কী করতে পারে।” উল্লেখ্য, জশ টংয়ের পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন আর্চার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.