Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Neeraj Chopra

ব্যর্থতা কাটাতে বিদেশে দু’মাস ধরে প্রশিক্ষণ, নীরজের সমস্ত খরচের ভার নিল কেন্দ্র

আসলে নীরজ কেরিয়ারে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে খালি হাতে ফিরতে হয়েছিল। তাঁর ব্যক্তিগত জীবনেও বদল এসেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১৭:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১৭:৩৫

options
link
ব্যর্থতা কাটাতে বিদেশে দু’মাস ধরে প্রশিক্ষণ, নীরজের সমস্ত খরচের ভার নিল কেন্দ্র zoom
গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে খালি হাতে ফিরতে হয়েছিল। কিন্তু সেই ব্যর্থতা ভুলে এবার নতুন উদ্যমে ট্র্যাকে ফিরতে চলেছেন নীরজ চোপড়া। ফাইল ছবি।
Advertisement

গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে খালি হাতে ফিরতে হয়েছিল। কিন্তু সেই ব্যর্থতা ভুলে এবার নতুন উদ্যমে ট্র্যাকে ফিরতে চলেছেন নীরজ চোপড়া। ইতিমধ্যেই নিজের পুরনো কোচকে ছেঁটে ফেলেছেন ভারতের ‘সোনার ছেলে’। এবার তিনি অনুশীলন শুরু করবেন দক্ষিণ আফ্রিকায়। সেই বিপুল খরচ জোগাতে উদ্যোগী হল কেন্দ্র। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকায় নীরজের অনুশীলনের যাবতীয় খরচ মেটাবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।

জানা গিয়েছে, এপ্রিল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রুমে অনুশীলন করবেন নীরজ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের অন্তর্ভুক্ত মিশন অলিম্পিক সেল জানিয়েছে, এই গোটা সময়ে নীরজের পুরো খরচ বহন করবে তারা। জ্যাভলিন থ্রোয়ের জন্য বিশ্বের সেরা পরিকাঠামো রয়েছে পচেস্ট্রুমে। সেকারণেই পচেস্ট্রুমে অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছেন নীরজ। গত মরশুমের ব্যর্থতা ভুলে মে মাসে তিনি নামবেন দোহা ডায়মন্ড লিগে। চোট সমস্যার পাশাপাশি টেকনিক্যাল সমস্যাও এই সময়ের মধ্যেই সমাধান করতে চাইছেন অলিম্পিকে জোড়া পদকজয়ী।

Advertisement

ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত নীরজের অনুশীলনের যাবতীয় খরচ বহন করবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের অন্তর্ভুক্ত মিশন অলিম্পিক সেল। ট্রেনিংয়ের খরচ, জিম, মাঠ, দক্ষিণ আফ্রিকায় নীরজের থাকা, বিমানবন্দর পর্যন্ত যাতায়াত-সমস্ত খরচের ভার নেবে কেন্দ্র। এমনকী নীরজের হাতখরচের ব্যবস্থাও করা হবে মন্ত্রকের তরফ থেকে, এমনটাই জানা গিয়েছে। এপ্রিল পর্যন্ত প্রশিক্ষণ নিয়ে মে মাসে নীরজ নামবেন ডায়মন্ড লিগে।

ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত নীরজের অনুশীলনের যাবতীয় খরচ বহন করবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের অন্তর্ভুক্ত মিশন অলিম্পিক সেল। ট্রেনিংয়ের খরচ, জিম, মাঠ, দক্ষিণ আফ্রিকায় নীরজের থাকা, বিমানবন্দর পর্যন্ত যাতায়াত-সমস্ত খরচের ভার নেবে কেন্দ্র।

পুরনো কোচ ইয়ান জেলেজনিকে ইতিমধ্যেই বরখাস্ত করেছেন নীরজ। চেক রিপাবলিকের জ্যাভলিন তারকার অধীনে নীরজ খুব একটা সাফল্য পাননি। তাই নতুন বছরের শুরুতে ছোটবেলার গুরু জয় চৌধুরীকে নিজের কোচ হিসাবে ফিরিয়ে এনেছেন নীরজ। এছাড়াও নতুন ফিজিওথেরাপিস্টকে টিমে নিয়েছেন ভারতের সোনার ছেলে। সকলকে নিয়েই দক্ষিণ আফ্রিকায় অনুশীলন করবেন তিনি।

আসলে নীরজ কেরিয়ারে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁর ব্যক্তিগত জীবনেও বদল এসেছে। এর মধ্যে আবার স্পনসরের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছেন। জেএসডব্লিউ স্পোর্টসের বদলে ‘ভেল স্পোর্টসে’র সঙ্গে চুক্তি করেছেন। এবার পুরোদমে প্রশিক্ষণ নিয়ে নতুন বছরে আবারও দাপট দেখাবেন জ্যাভলিন হাতে, আশা নীরজভক্তদের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.