Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
Abhishek Sharma

পেটের প্রবল সমস্যায় হু হু করে কমছে ওজন! গুরুতর অসুস্থ অভিষেক, খেলবেন বিশ্বকাপে?

T20 World Cup 2026: অভিষেকের পেটের সমস্যা শুরু হয় গত ৬ ফেব্রয়ারি থেকে। অর্থাৎ বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন। ওই অবস্থায় কোচ গৌতম গম্ভীরের বাড়িতে নিমন্ত্রণ খেতেও কার্যত বাধ্য হয়েছিলেন অভিষেক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১৭:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১৭:১৭

options
link
পেটের প্রবল সমস্যায় হু হু করে কমছে ওজন! গুরুতর অসুস্থ অভিষেক, খেলবেন বিশ্বকাপে? zoom

ঠিক কী হয়েছে অভিষেক শর্মার? বিশ্বকাপে তিনি কবে খেলতে পারবেন? আদৌ নামতে পারবেন তো মেগা টুর্নামেন্টে? এমন প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেটমহলে। সূত্রের খবর, বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন কিছু একটা খেয়েছিলেন তারকা ওপেনার। তারপরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থাতেই কোচ গৌতম গম্ভীরের বাড়িতে নিমন্ত্রণ খেতেও কার্যত বাধ্য হয়েছিলেন অভিষেক (Abhishek Sharma)।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিষেকের পেটের সমস্যা শুরু হয় গত ৬ ফেব্রয়ারি থেকে। অর্থাৎ বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের আগের দিন নেট প্র্যাক্টিসে নেমেছিলেন অভিষেক। সেসময়েই পেটে অস্বস্তি অনুভব করেন। অসুস্থতা নিয়েই শনিবার ম্যাচ খেলতে নামেন। তবে ফিল্ডিং করার সময়ে অভিষেককে দেখেই বোঝা যাচ্ছিল তাঁর অস্বস্তি। ম্যাচ শেষে বিপক্ষের সঙ্গে হাত মেলানোর সময়ে তিনি আর বেরতে পারেননি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আমেরিকা ম্যাচের পর থেকেই অভিষেকের শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হতে থাকে। পেটের সমস্যার কারণে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়। অসুস্থ অবস্থাতেই মুম্বই থেকে দলের সঙ্গে দিল্লি পাড়ি দেন অভিষেক। আবহাওয়ার পরিবর্তনে অভিষেক আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। সূত্রের খবর, অভিষেক এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে অনেকখানি ওজন কমে গিয়েছে তাঁর। সেকারণেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় অভিষেককে।

আপাতত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিষেক। কিন্তু মাঠে নামবেন কবে? সেই উত্তর ভারতীয় ম্যানেজমেন্টের কাছেও নেই। ওপেনারকে নিয়ে ভারতীয় দল এখন তাড়াহুড়ো করতে চাইছে না। অর্থাৎ নামিবিয়ার বিরুদ্ধে অভিষেক খেলবেন না বলেই ধরে নেওয়া যেতে পারে। সূত্রের খবর, অভিষেকের ব্যক্তিগত ট্রেনারকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। শ্রীলঙ্কা পাড়ি দেওয়ার আগেই অভিষেককে সুস্থ করে তোলার চেষ্টা চলছে। 

ক্রিকেট মহলের একাংশের ধারণা, শারীরিকভাবে সুস্থ না হওয়া সত্ত্বেও একপ্রকার বাধ্য হয়েই কোচের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হয় অভিষেককে। কারণ, বর্তমানে টিম ইন্ডিয়ায় টিকে থাকতে কোচের মন রাখা জরুরি। ওই নিমন্ত্রণের পর থেকেই অভিষেকের অসুস্থতা অনেকখানি বেড়েছে বলেই অনুমান। পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে অভিষেক কি নামতে পারবেন? আশঙ্কায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.