সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার ডিআরএস বিতর্ক। তবে অস্ট্রেলিয়া নয়, এবার কাঠগড়ায় শ্রীলঙ্কান ক্রিকেটার দিলরুয়ান পেরেরা। কয়েকমাস আগেই ভারতে অনুষ্ঠিত টেস্ট সিরিজের একটি ম্যাচে আউট হয়েও পড়ে ড্রেসিংরুমের সাহায্য নিয়ে ডিআরএস চেয়ে বসেছিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। যা নিয়ে বেশ কয়েকদিন সরগরম ছিল ক্রিকেট দুনিয়া। এবার রবিবার ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচের চতুর্থ দিনে শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিলরুয়ান পেরেরাকে নিয়েও তৈরি হল এরকমই এক বিতর্ক।
[রানে ফিরল ধাওয়ান-রাহুল জুটি, ড্রয়ের দিকেই ঝুঁকে ইডেন টেস্ট]
শ্রীলঙ্কার প্রথম ইনিংসের তখন ৫৮ নম্বর ওভার। বল করছিলেন মহম্মদ শামি। ওই সময়ই একটি বল আছড়ে পড়ে দিলরুয়ানের প্যাডে। আপিল করলে শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে আউট দিয়ে দেন আম্পায়ার নাইজেল লং। ডিআরএসের জন্য আপিল না করে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান দিলরুয়ান। কিন্তু পরমুহূর্তেই ফিরে এসে আবেদন করেন। এরপরই থার্ড আম্পায়ার রিপ্লে দেখে তাঁকে নট আউট দেন। ভারতীয় ক্রিকেটাররা এই নিয়ে কিছু না বললেও পরে ধারাভাষ্যকার থেকে শুরু ক্রিকেটপ্রেমিরা প্রত্যেকেই শ্রীলঙ্কান ক্রিকেটার এই কাণ্ডকারখানার কড়া সমালোচনা করেন। প্রত্যেকেই মত প্রকাশ করেন যে, ওই শ্রীলঙ্কান ক্রিকেটারের এহেন কাজ পুরোটাই অখেলোয়াড়োচিত।
Commentators discuss the Dilruwan Perera DRS call https://t.co/dDwAqU6L7q
— MEGHA…. (@MeghaSinha123) November 19, 2017
এর আগে একই ঘটনা ঘটিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। চলতি বছর বেঙ্গালুরুতে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ২৮ রানে ব্যাট করছিলেন স্মিথ। নন-স্ট্রাইকার এন্ডে ছিলেন হ্যান্ডসকম্ব। উমেশের বল সরাসরি এসে লাগে স্মিথের প্যাডে। আবেদন করলে আম্পায়ার আউট দেন। কিন্তু রিভিউ চাওয়া হবে কিনা সে ব্যাপারে সন্দিহান ছিলেন অজি অধিনায়ক। হ্যান্ডসকম্বও স্মিথকে সাহায্য করতে পারেননি। এরপর স্মিথ ড্রেসিংরুমের দিকে তাকিয়ে কী করা উচিত জানতে চান। যা নিয়মবহির্ভূত। তখনই আম্পায়ার ছুটে এসে বাধা দেন স্মিথকে। এগিয়ে আসেন কোহলিও। শেষ পর্যন্ত রিভিউ না নিয়েই ফিরে যান স্মিথ। ম্যাচ জয়ের পর সাংবাদিক সম্মেলনে স্মিথের বিরুদ্ধে তোপও দাগেন বিরাট কোহলি। বলেন, অস্ট্রেলিয়া ডিআরএস নিয়ে সংগঠিত জালিয়াতি করছে। এরপরও বেশ কয়েকদিন এই নিয়ে জলঘোলা হয়েছিল। পরে যদিও সব মিটে যায়। তবে দিলরুয়ানের এই কাণ্ড ফের একবার সেকথা মনে করিয়ে দিল।
[আপনার এই পদক নেওয়া উচিত নয়, সুশীলকে কেন এ কথা বললেন ফারহান?]
সর্বশেষ খবর
-
‘এক গ্লাস বিয়ার পান করুন’, জার্মানিকে হারিয়ে বললেন ইকুয়েডর কোচ
-
‘ফাঁসাবে জানলে ওর কেচ্ছা আগেই…’, চ্যাট বিতর্কে প্রাক্তনকে পালটা ইনফ্লুয়েন্সর গৌরবের, কী বলছেন স্ত্রী?
-
‘ভুল করেছি, প্রায়শ্চিত্ত করতে হবে’, তৃণমূল ছাড়লেন তারাতলা বিপর্যয়ে ব্যথিত প্রাক্তন কাউন্সিলর
-
হরমুজে পণ্যবাহী জাহাজে বড়সড় হামলা! শান্তি আলোচনার মাঝেই সিঙ্গাপুরের নৌযান ধ্বংস ইরানের
-
বিপদ হতে পারে জেনেও খরচ বাঁচাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার! তারাতলা বিপর্যয়ে প্রকাশ্যে নয়া তথ্য