বৈভব সূর্যবংশী এবং রেকর্ড, যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ। ১৫ বছরের কিশোর ২২ গজে নামলেই নজির হয়। যে কোনও টুর্নামেন্টেই হোক, এর হেরফের হয় না। আবারও বৈভব ঝড় উঠল ডাম্বুলায়। ভারতের বিস্ময় কিশোরের বিশ্বরেকর্ডে ছত্রভঙ্গ হয়ে গেল শ্রীলঙ্কা। মাত্র ছ’রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেও সমস্ত স্লেজিংয়ের জবাব ব্যাটে দিয়ে বুঝিয়ে দিল, বড় মঞ্চের জন্য তৈরি।
রবিবাসরীয় সকালে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক সহন আরাচ্চিগে। সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে গেল। দু’ম্যাচ আগে মারামারিতে বিতর্কে জড়িয়েছিল বৈভব সূর্যবংশী। অনেকেই তার শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কথা উঠেছিল ব্যাট দিয়ে জবাব দেওয়ার। জবাব দেওয়ার জন্য সে বেছে নিয়েছিল এই ম্যাচকেই। ভারত ‘এ’ দলের হয়ে ওপেন নেমে শুরু থেকেই ঝড় তোলে বিহারের ভূমিপুত্র। মাত্র ১১ বলে হাফসেঞ্চুরি করে বৈভব। এর সঙ্গে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বলে দ্রুততম হাফসেঞ্চুরির করে বিশ্বরেকর্ড গড়ে সমালোচকদের মুখ বন্ধ করে দেয় বৈভব।
আরও পড়ুন:

মহাবিতর্কে জড়িয়েছিল বৈভব। সুপার ওভারের শেষে ম্যাচ হারার পর শ্রীলঙ্কা ‘এ’ দলের ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে জড়ায়। জানা যায়, শ্রীলঙ্কার ক্রিকেটাররাই বৈভবকে খোঁচা দিয়ে বলে, ‘এবার বাড়ি যাও।’ তাতেই চটে যায় ১৫ বছর বয়সি ব্যাটার। এবার ঠান্ডা মাথায় ব্যাট দিয়ে জবাব দিল সে। তার বীরবিক্রমে আপ্লুত ভারতীয় ক্রিকেট সমর্থকরাও। বৈভবের দাপটে শ্রীলঙ্কান বোলারদের লাইন, লেংথ বিগড়ে যায়। অনেকেই বলছে, সেদিন শ্রীলঙ্কান ক্রিকেটারদের স্লেজিং বৈভবের ব্যাটিংয়ে আগুন সঞ্চারিত করেছিল। বাঁহাতি তারকা লং-অনের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে ঐতিহাসিক হাফসেঞ্চুরি সেলিব্রেট করে।
শ্রীলঙ্কার কৌশল্যা বীরারত্নের দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছে বৈভব। ২০০৫-০৬ মরশুমে ঘরোয়া ক্রিকেটে ১২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। অন্যদিকে, ভারতীয় হিসাবে দ্রুততম লিস্ট-এ হাফসেঞ্চুরি করেছে বৈভব। এক্ষেত্রে সে পিছনে ফেলেছে সরফরাজ খানের রেকর্ড। ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের বিপক্ষে মুম্বইয়ের জার্সি গায়ে ১৫ বলে ৫০ হাঁকিয়েছিলেন সরফরাজ। রবিবার বৈভবের দাপটে প্রথম চার ওভারের স্কোর বোর্ডে ওঠে প্রায় ৮০ রান। ফাইনালের চাপ, প্রতিপক্ষের স্লেজিং, কোনও কিছুই আটকাতে পারেনি তাকে। ভয়ডরহীন মানসিকতাই আবারও বুঝিয়ে দিয়েছে আন্তর্জাতিক মঞ্চের জন্য তৈরি সে। যদিও মাত্র ছ’রানের জন্য সেঞ্চুরি মিস করে বৈভব। ২৯ বলে ৯৪ রানের ইনিংসে ছিল ১০ চার। ৮ ছক্কা। গোটা ইনিংসে মাত্র তিনটি সিঙ্গেল। স্ট্রাইক রেট ৩২৪। এক কথায় যা অবিশ্বাস্য! শ্রীলঙ্কা হয়তো হাড়ে হাড়ে টের পাচ্ছে, ভুল লোকের সঙ্গে ‘পাঙ্গা’ নিয়েছে তারা। উল্লেখ্য, ভারত শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩৭৭ রানের পাহাড় গড়ে। বৈভব ছাড়া রান পেয়েছেন অধিনায়ক তিলক বর্মা। তিনি ৬৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভারী বৃষ্টিতে ভাসল ডুয়ার্সের হলংয়ের অস্থায়ী সেতু, উত্তরে বন্যার আশঙ্কা!
-
বিশ্বভারতীতে এবার শুরু হচ্ছে ছাগল চাষ, গড়ে তোলা হচ্ছে নতুন ইউনিট
-
‘ধর্মীয় গোঁড়ামি আর ঘৃণার রাজনীতি’, ভারতে ‘নাক গলানো’ পাক প্রেসিডেন্টকে ‘শিক্ষা’ দিল নয়াদিল্লি
-
‘জাতীয় স্বার্থেই নিকোবর প্রকল্প’, সবুজ ধ্বংস নিয়ে সাফই দিয়ে রাহুল গান্ধীকে তোপ রিজিজুর
-
‘তুই আমার মামা!’, কেন্দ্রীয় মন্ত্রীর যোগ ব্যায়াম ক্যাম্পে যাওয়ার পথে কেন মেজাজ হারালেন অক্ষয়?