যোগ দিবসে আরও শক্তিশালী ভারতের নৌসেনা। আরও তিনটি যুদ্ধজাহাজ জলে নামল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। আজ, রবিবার ভারতীয় নৌসেনার মুকুটে আরও তিনটি পালক যুক্ত হল। কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ বন্দরে এদিন এক অনুষ্ঠানের আয়োজন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এদিন এই তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও নৌসেনার আধিকারিক-সহ বিশিষ্টরা।
এই বিষয়ে আরও খবর

শুক্রবার নৌসেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়, এই তিন জাহাজ সমুদ্র যুদ্ধের পাশাপাশি হাইড্রোগ্রাফিক জরিপ এবং অ্যান্টি সাবমেরিন ক্ষমতাসম্পন্ন। তিনটি জাহাজই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। জাহাজগুলি ডিজাইন করেছে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। নির্মাণকাজ সম্পন্ন হয়েছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) দ্বারা। প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধনের পর সমুদ্রে একযোগে কাজ চালাবে জাহাজগুলি। দেশের জলসীমা রক্ষায় এই তিন জাহাজ নৌসেনার ভরসার হয়ে উঠতে চলেছে।

সেনা সূত্রে জানা যাচ্ছে, তিন জাহাজের মধ্যে দুনাগিরি প্রজেক্ট ১৭এ স্টেলথ ফ্রিগেটগুলোর একটি। অত্যাধুনিক অস্ত্র ও সেন্সরে সজ্জিত এই ফ্রিগেট ব্রহ্মস বহনে সক্ষম। যা ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপ করতে সক্ষম। আইএনএস সংশোধক হল দেশের চতুর্থ বৃহত্তম জরিপ জাহাজ, উপকূলীয় ও গভীর জলের হাইড্রোগ্রাফিক জরিপ এবং প্রতিরক্ষা ও বেসামরিক ক্ষেত্রে তথ্য সংগ্রহে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এটি। এবং অগ্রয় হল আর্নালা শ্রেণির চতুর্থ অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ। অগভীর সমুদ্রে শত্রুকে নিঃশেষ করতে এর জুড়ি নেই। সমুদ্রের নিচ থেকে আসা যে কোনও হুমকি মোকাবিলার জন্য টর্পেডো, দেশীয় রকেট লঞ্চার এবং অগভীর জলের সোনার সিস্টেমে সজ্জিত।
দাবি করা হয়েছে, এই ৩ জাহাজ নির্মাণে আত্মনির্ভর ভারতকে প্রাধান্য দেওয়া হয়েছে। জাহাজগুলি নির্মাণে ব্যবহৃত সামগ্রীর ৭৫ শতাংশের বেশিই স্বদেশি। জাহাজ নির্মাণকাজে ২০০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প-সহ ভারতীয় শিল্পের ব্যাপক অংশগ্রহণ ছিল এবং এর মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ম্যাচ শেষের আধঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়তে হবে ইরানকে! ফিফায় নালিশেও অনড় ট্রাম্প প্রশাসন
-
কবে স্বাক্ষর হবে ভারত-ইউরোপ বাণিজ্যচুক্তি? মুখ খুলল কেন্দ্র
-
তৃণমূল জমানার ‘গলদে’ই দিঘায় অ্যাডভেঞ্চার স্পোর্টসে দুর্ঘটনা! প্রশ্নের মুখে প্রশিক্ষকের যোগ্যতা
-
ছাগলের মুখে সেলোটেপ এঁটে চুরি! কালনার ‘গুণধর’ চোরের কাণ্ডে প্রাণ গেল পোষ্যর
-
বর্ষায় চোরাচালান রুখতে চিকেনস নেকের নদীতে বিশেষ বিএসএফের নজরদারি, বসল ‘আন্ডারওয়াটার সেন্সর’



