Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Adrit Roy

‘বড় হতে পা চাটতে হয় না, দরকার শিক্ষা-মেরুদণ্ডের’, সলমনকে দেখিয়ে টলিউডকে তোপ ‘বেপরোয়া’ আদৃতের

বিতর্কের ঝড়ে ক্যাটরিনার ঢাল সলমন খান। টলিউড সহকর্মীদের নিয়ে বিস্ফোরক বিষোদগার আদৃত রায়ের। কী বললেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৬:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৬:১৭

options
link
‘বড় হতে পা চাটতে হয় না, দরকার শিক্ষা-মেরুদণ্ডের’, সলমনকে দেখিয়ে টলিউডকে তোপ ‘বেপরোয়া’ আদৃতের zoom
সলমন খানকে দেখিয়ে টলিউড সহকর্মীদের তোপ 'বেপরোয়া' আদৃত রায়ের
Advertisement

বলিউডের বাস্তুতন্ত্রে সরাসরি রাজনৈতিক প্রভাবের জেরে সেলেবপাড়ার সদস্যদের মধ্যে আকচাআকচির খবর সেভাবে চর্চার শিরানামে ঠাঁই না পেলেও তারকারা বরাবর পরস্পরের জন্য সরব হয়েছেন। তার সাম্প্রতিক উদাহরণ ফারহান আখতার এবং রণবীর সিংয়ের ‘ডন ৩’ তরজা। অতীতেও শাহরুখ-সলমনের মধ্যে বিরোধ যতই বাঁধুক না কেন দুঃসময়ে একে-অপরের পাশে থেকেছেন তাঁরা। সিনেমা রিলিজ নিয়েও তারকাদের প্রতিযোগিতা নতুন নয়। কিন্তু তবুও সহকর্মীদের প্রতি সহমর্মিতা দেখিয়ে শান্তির সহাবস্থান বজায় রেখেছেন বলিউড তারকারা। সম্প্রতি ‘বিগ বস’-এর মঞ্চে প্রাক্তন প্রেমিকা তথা সহকর্মী ক্যাটরিনা কাইফের জন্য যেভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সলমন খান, সেই উদাহরণ দেখিয়েই এবার টলিউড সহকর্মীদের নিয়ে বিস্ফোরক আদৃত রায় (Adrit Roy)।

বিগত কয়েক বছরে ইন্ডাস্ট্রির অন্দরের রাজনীতি কিংবা সিনেমা রিলিজ নিয়ে টলিউডে কম রেষারেষি হয়নি। এমনকী রুদ্ধদ্বার বৈঠকে সেলেবদের বাকবিতণ্ডা, বিষোদগারের খবরও বাইরে ফাঁস হয়েছে। শুধু কি তাই?

Adrit Roy Targets Tollywood, Says Success Needs Education and Backbone
বিতর্কের ঝড়ে ক্যাটরিনার ঢাল সলমন খান।

মাসখানেক ধরে মা হওয়ার পর ওজন বৃদ্ধির জন্য ক্যাটরিনা কাইফের শরীরী গড়ন নিয়ে কাটাছেঁড়ার অন্ত নেই! গত সোমবার আম্বানিদের গণপতি উৎসবে যোগ দেওয়ার পর থেকে কটাক্ষ, আক্রমণাত্মক বাক্যবাণের বহর যেন আর বেড়েছে। উঠতে-বসতে খোঁটা শুনতে হচ্ছে শাহরুখ-সলমনদের হিট নায়িকাকে। ছবিশিকারীদের লেন্সে অভিনেত্রীর যে শরীরী গড়ন ধরা পড়েছে, তা নিয়ে সোশাল পাড়ায় ‘খাপ পঞ্চায়েত’ বসানোর জোগাড় নিন্দুকদের! একাংশের দাবি, ক্যাটরিনার কেরিয়ার শেষ! এমন কটাক্ষের আবহে সলমন খান ‘বিগ বস’-এর মঞ্চে ক্যাটরিনার হয়ে শার্ট খুলে প্রতিবাদ করেন। যে লেন্সবন্দি মুহূর্ত আপাতত নেটভুবনে দাবানল গতিতে ভাইরাল। প্রাক্তন প্রেমিকা হোক বা একসময়কার সহকর্মী, ক্যাটরিনার জন্য ভাইজানের এহেন অভিনব প্রতিবাদে প্রশংসার জোয়ার। সেপ্রসঙ্গ টেনেই এবার টালিগঞ্জ স্টুডিওপাড়ার সহকর্মীদের একহাত নিলেন আদৃত রায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

“৭০ শতাংশই চোর, ২৫ শতাংশ রাজনীতিবিদ এবং মাত্র ৫ শতাংশ অভিনেতা বা পরিচালক। নামটা মনে রাখবেন— সলমান খান…”

Adrit Roy Slams Tollywood Politics, Cites Salman Khan as an Example
সলমনকে দেখিয়ে টলিউডকে তোপ ‘বেপরোয়া’ আদৃত রায়ের

বিগত কয়েক বছরে ইন্ডাস্ট্রির অন্দরের রাজনীতি কিংবা সিনেমা রিলিজ নিয়ে টলিউডে কম রেষারেষি হয়নি। এমনকী রুদ্ধদ্বার বৈঠকে সেলেবদের বাকবিতণ্ডা, বিষোদগারের খবরও বাইরে ফাঁস হয়েছে। শুধু কি তাই? প্রাক্তন শাসকদলের প্রতিনিধিদের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্যদের কম নাস্তানাবুদ হতে হয়নি! এবার সলমনের উদাহরণ দিয়ে আদৃত বলছেন, “বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তথাকথিত প্রতিনিধিরা— যাদের মধ্যে ৭০ শতাংশই চোর, ২৫ শতাংশ রাজনীতিবিদ এবং মাত্র ৫ শতাংশ অভিনেতা বা পরিচালক। নামটা মনে রাখবেন— সলমান খান। ফিল্ম ইন্ডাস্ট্রির একজন প্রকৃত প্রতিনিধির চেহারা ও কথা বলার ধরন এমনই হয়। বড় হওয়ার জন্য কারও পা চাটার প্রয়োজন নেই! দরকার শুধু মেরুদণ্ড আর শিক্ষার।” যদিও সংশ্লিষ্ট পোস্টে কারও নামোল্লেখ করেননি দর্শকমহলের প্রিয় ‘উচ্ছেবাবু’, তবে অভিনেতার এই ‘বেপরোয়া’ পোস্ট ইতিমধ্যেই নেটভুবনের সিংহভাগ সদস্যদের সমর্থন কুড়িয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.