আইপিএলে নাম লিখিয়েছিলেন। বেস প্রাইস বা ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি। নাম রয়ে গিয়েছিল অবিক্রিত তালিকায়। সেই স্টিভ স্মিথ (Steve Smith) এবার রীতিমতো চমক দিলেন। মাত্র একদিনেই তিনি সাড়ে ৯ কোটি টাকার মালিক হয়ে গেলেন।
না, ওই বিরাট অঙ্কের রোজগার খেলার মাঠ থেকে হয়নি। আসলে ২০১৫ সালে একটি অস্ট্রেলিয়ার সংস্থায় বিনিয়োগ করেন স্মিথ। সেসময় ১ লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে কোয়ালা নামের একটি সংস্থার ১০ শতাংশ অংশীদারিত্ব কেনেন স্মিথ। সেই সংস্থা গত ১১ বছরে ফুলেফেঁপে উঠেছে। স্মিথের অংশীদারিত্ব আগের তুলনায় কমেছে। তবে এখনও তিনি সংস্থার ৩.৯ শতাংশ শেয়ারের মালিক। অংশীদারদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন তিনি।
আরও পড়ুন:
স্মিথের সেই সংস্থা মঙ্গলবারই অস্ট্রেলিয়ার শেয়ার বাজারে নথিভুক্ত হয়েছে। আর প্রথম দিনই বাজারে রীতিমতো ঝড় তুলেছে। এদিন বাজার খোলার আগে স্মিথের আগে যা শেয়ার ছিল, সেটার অর্থমূল্য ছিল ১১.৯ মিলিয়ন মার্কিন ডলার। সেটা মাত্র ২৪ ঘণ্টায় বেড়ে হল ১৩.২ মিলিয়ন। অর্থাৎ একদিনে ১.৪ মিলিয়ন ডলারের লাভ। যা কিনা ভারতীয় মুদ্রায় সাড়ে ৯ কোটি টাকার সময়।
আসলে স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরাদের অন্যতম। ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটেও তাঁর রেকর্ড খারাপ নয়। তিনি যে একই সঙ্গে বিনিয়োগকারী হিসাবেও দারুণ, সেটা প্রমাণ করে দিলেন স্মিথ। আসলে সার্বিকভাবেই সময়টা বেশ ভালো যাচ্ছে তাঁর। আইপিএলে সুযোগ না পেলেও বিগ ব্যাশে বেশ ভালো খেলেছে। আবার পাকিস্তান সুপার লিগে মোট অঙ্কের দর পেয়েছেন। আবার মাঠের বাইরের বিনিয়োগেও মোটা লাভের মুখ দেখেছেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কাশীধামের আদলে সাজবে তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ দিবসে আসতে পারেন মোদি
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য
-
মধ্যবিত্তের হেঁশেলে আগুন! ফের একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার