পাকিস্তানি ক্রিকেটারদের দলে নেওয়ার অর্থ ভারতীয় সেনা এবং আমজনতার রক্ত ঝরানো! বিস্ফোরক মন্তব্য করলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। দ্য হান্ড্রেড লিগে পাক স্পিনার আবরার আহমেদকে দলে নিয়েছে ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডস। সেই নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এহেন পরিস্থিতিতেই বিস্ফোরক মন্তব্য করলেন গাভাসকর।
একটি সংবাদপত্রের কলামে গাভাসকর লিখেছেন, “ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি যদি পাকিস্তানের ক্রিকেটারকে দলে নেয়, তাহলে সমালোচনা হওয়াটা খুব একটা আশ্চর্য ব্যাপার নয়। ২৬/১১ হামলার পর থেকেই আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা বন্ধ হয়ে গিয়েছে। তারপর থেকেই ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলি পাক ক্রিকেটারদের এড়িয়েই চলেছে। তার নেপথ্যে কারণ রয়েছে। দল থেকে যে অর্থ পাক ক্রিকেটারদের দেওয়া হয়, সেই অর্থই ক্রিকেটাররা কর হিসাবে পাক সরকারকে দেন। করের অর্থে পাকিস্তান অস্ত্র কেনে, সেই অস্ত্র ব্যবহার হয় ভারতের উপর আক্রমণ করার জন্য।”
আরও পড়ুন:
দলের মালকিনের উচিত ছিল ভেত্তোরিকে নিষেধ করা। কিংবদন্তি ক্রিকেটারের প্রশ্ন, ভারতীয়দের জীবনের থেকেও টুর্নামেন্ট জেতাটা কি বেশি গুরুত্বপূর্ণ?
এই যুক্তি তুলে ধরেই গাভাসকরের মত, পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিয়ে পরোক্ষভাবে ভারতীয়দের রক্তপাতেই মদত জোগাচ্ছেন ভারতীয় মালিক। সেই বিষয়টা সানরাইজার্স হায়দরাবাদের কোচ, নিউজিল্যান্ডের নাগরিক ড্যানিয়েল ভেত্তোরির বোধগম্য নয়। সেকারণেই তিনি পাক ক্রিকেটারদের দলে নিতে চেয়েছিলেন। কিন্তু দলের মালকিনের উচিত ছিল ভেত্তোরিকে নিষেধ করা। কিংবদন্তি ক্রিকেটারের প্রশ্ন, ভারতীয়দের জীবনের থেকেও টুর্নামেন্ট জেতাটা কি বেশি গুরুত্বপূর্ণ?
প্রসঙ্গত, ভারতীয় মালিকানাধীন দলে কেন পাক স্পিনারকে নেওয়া হল, সেই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে সমাজমাধ্যম। সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করেছে #ShameOnSRH ও #BoycottSunrisers-এর মতো হ্যাশট্যাগ। ভেত্তোরির কথায়, দলের স্ট্র্যাটেজির পক্ষে আবরার খুবই গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও কাব্য মারানের দলের বিরুদ্ধে জনরোষ অব্যাহত। গাভাসকরের মতে, এই জনরোষের নেপথ্যে যথেষ্ট কারণ রয়েছে। ভারত এবং পাকিস্তানের রক্তাক্ত ইতিহাস রয়েছে। ভারতীয় মালিকদের সেই ইতিহাস মনে রাখা উচিত বলেই মত গাভাসকরের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তুখড় অ্যাকশনে শাহরুখ-সলমনদের টেক্কা! ‘আলফা ওম্যান’ আলিয়া যেন ক্ষুধার্ত হায়না
-
বাংলার স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়, নিউটাউনে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
জনরোষ থেকে উদ্ধারের নামে প্রাক্তন কারামন্ত্রীকে গ্রেপ্তার! নথি তুলে ধরে সরব মহুয়া
-
মদ্যপ অবস্থায় মারামারি, নেতৃত্ব যাচ্ছে স্টোকসের! ইংরেজ অধিনায়কের বিপদকালে ‘খোঁচা’ হ্যারি কেনেরও
-
আইফোন ব্যবহার বৃদ্ধির সঙ্গে কমছে জন্মহার! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য