‘ভাইজান’ বাংলাদেশের কাছে সিরিজ হারতে হয়েছে। সলমন আলি আঘার দুর্দান্ত শতরান সত্ত্বেও বাংলাদেশকে হারাতে পারেনি পাকিস্তান (BAN Vs PAK)। ২-১ ফলে সিরিজ হারের পরেই পাক ব্রিগেডের যাবতীয় রাগ গিয়ে পড়ে আম্পায়ার কুমার ধর্মসেনার উপর। জানা গিয়েছে, শ্রীলঙ্কান আম্পায়ারের বিরুদ্ধে ইতিমধ্যেই নালিশ ঠুকেছে পাকিস্তান। তাদের দাবি, বাংলাদেশকে অন্যায্য সুবিধা দিয়েছেন আম্পায়ার।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ফল ছিল ১-১। রবিবার সিরিজের নির্ণায়ক ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ এবং পাকিস্তান। প্রথমে ব্যাট করে ২৯০ রানের পাহাড় খাড়া করে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ঝকঝকে শতরান করেন সলমন আল আঘা। কিন্তু সেই রান তুলতে পারেনি পাকিস্তান। ১১ রানে ম্যাচ হেরে যায় শাহিন আফ্রিদির দল। সিরিজও হাতছাড়া হয় পাক ব্রিগেডের। তারপরেই আম্পায়ারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে পাকিস্তান।
আরও পড়ুন:
ঠিক কী অভিযোগ ধর্মসেনার বিরুদ্ধে? ম্যাচের শেষ ওভারে বল করতে আসেন রিশাদ হোসেন। ওই ওভারে ১৪ রান দরকার ছিল পাকিস্তানের। কিন্তু বিতর্ক দানা বাঁধে ওভারের পঞ্চম বলটি ঘিরে। রিশাদের ডেলিভারি প্রথমে ওয়াইড দেন আম্পায়ার। সেই সিদ্ধান্ত পর্যন্ত পাকিস্তানের জয়ের আশা বেঁচে ছিল। কিন্তু আম্পায়ার ওয়াইড দেওয়ার পর বাংলাদেশ সেই সিদ্ধান্ত রিভিউ করে। দেখা যায়, আলতো করে ব্যাট ছুঁয়েছে বল। ফলে ওয়াইডের সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। শেষ হয়ে যায় পাকিস্তানের জয়ের স্বপ্নও।
ম্যাচের পর পাক ব্রিগেডের অভিযোগ, জায়ান্ট স্ক্রিনে প্রথমে ওয়াইড বলটির রিপ্লে দেখে ফেলেছিল বাংলাদেশ। তারপর তারা আম্পায়ারের কাছে রিভিউয়ের আবেদন জানিয়েছে এবং সেই আবেদন গ্রাহ্য করেছেন আম্পায়ার কুমার ধর্মসেনা। নিয়ম অনুযায়ী, রিপ্লে দেখানো আগে রিভিউ নিতে হয়। ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউয়ের আবেদন করতে হয়। কিন্তু টাইগার ব্রিগেড কোনও নিয়মই মানেনি বলে পাকিস্তানের অভিযোগ। তাদের দাবি, সম্প্রচারকারীরা কোনও টাইমার রাখেনি। ফলে বাংলাদেশ ১৫ সেকেন্ড পেরিয়ে যাওয়ার পরে রিভিউয়ের আবেদন করেছে। উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপ বিতর্কে বাংলাদেশের পাশে বারবার থেকেছে পাক বোর্ড। কিন্তু ‘ভাইজান’ বাংলাদেশের বিরুদ্ধে এবার সুর চড়াল তারা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এমআরপির থেকে বেশি দামে আলু টিক্কি বিক্রি! ৩ লক্ষ টাকা জরিমানা বাংলার শপিং মলের
-
প্রথম ঝলকেই বাজিমাত সানি-প্রীতির, প্রকাশ্যে ‘বাটোয়ারা ১৯৪৭’ ছবির ফার্স্ট লুক
-
রোনাল্ডোর মঞ্চে দ্যুতি ছড়াল কঙ্গো, অঘটনের বিশ্বকাপে আটকে গেল পর্তুগাল
-
ডিম হামলা থেকে বাঁচতে সকালে বসল ‘ভিউ কাটার’! রাতে প্রত্যাহার নিরাপত্তারক্ষী, কালীঘাটে টানটান উত্তেজনা
-
‘ভারত শান্তির পক্ষে’, জেলেনস্কিকে মোদির বার্তা, মস্কো-ওয়াশিংটনের ‘সেতু’ হবেন প্রধানমন্ত্রী?