Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

ভারত-রণে হারের জেরে টালমাটাল পাক বাহিনী, মরণবাঁচন নামিবিয়া ম্যাচে বাদ বাবর-শাহিন!

উল্টোদিকে, ভারতীয় শিবির বেশ ফুরফুরে মেজাজে। গ্রুপের শেষ ম্যাচ আমেদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন সূর্যকুমার যাদবরা।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৩:৫৭

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৩:৫৭

options
link
ভারত-রণে হারের জেরে টালমাটাল পাক বাহিনী, মরণবাঁচন নামিবিয়া ম্যাচে বাদ বাবর-শাহিন! zoom
বাবর আজম ও শাহিন আফ্রিদি। ফাইল ছবি

ওয়াকার ইউনিস, শাহিদ আফ্রিদিরা বেজায় চটেছেন। অপারেশন সিঁদুরের সময়কালে পাক-প্রাক্তনিদের দেখা গিয়েছে নিয়মিত ভারত বিরোধিতায় সুর চড়াতে। কিন্তু তাঁদের উত্তরসূরিরা বাইশ গজে শেষ চার সাক্ষাতেই অসহায় আত্মসমর্পণ করেছে টিম ইন্ডিয়ার সামনে। যার ফলে পূর্বসূরিদের তোপের মুখে বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিরা।

ওয়াকার যেমন মনে করছেন, রবিবার কলম্বোয় প্রথম ইনিংসেই ম্যাচটা হেরে গিয়েছিল পাকিস্তান। “ভারত যখন ১৭৫ তুলল, পাকিস্তান তখনই হেরে গিয়েছিল। সবাই জানে আমাদের ব্যাটিং ভালো না। সেক্ষেত্রে ওদের দেড়শোর মধ্যে আটকে রাখলেও একটা সম্ভাবনা থাকত। কিন্তু সেটা হয়নি”, বলেছেন প্রাক্তন পাক পেসার। যদিও পাকিস্তান গুটিয়ে গিয়েছে মাত্র ১১৪ রানেই। আফ্রিদি আবার এতটাই ক্ষুব্ধ যে জামাই শাহিনকেই দল থেকে ছেটে ফেলার পক্ষে সওয়াল করেছেন। সটান বলে দিয়েছেন, “শাহিন-বাবর এখনও দলে কেন? আমার ক্ষমতা থাকলে ওদের ছুড়ে ফেলে দিতাম। সঙ্গে সাদাব খানকেও। নামিবিয়ার বিরুদ্ধে নতুনদের খেলার সুযোগ দেওয়া হোক। তাদেরও আত্মবিশ্বাস বাড়বে। পারফর্ম না করতে পারলে সিনিয়াররা দলে থাকবে কেন?”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যা খবর, নামিবিয়া ম্যাচেই পুরণ হতে পারে আফ্রিদির মনোকামনা। এমনিতে গ্রুপের শেষ ম্যাচটা পাকিস্তানের কাছে মরণ-বাঁচন। না জিততে পারলে সুপার এইটের দৌড় থেকে ছিটকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। পাক শিবির সূত্রে জানা গিয়েছে, সেই গুরুত্বপূর্ণ ম্যাচে বাবর-শাহিনদের ছাড়া মাঠে নেমে পড়ার সম্ভাবনাই বেশি। রবিবার হার নিশ্চিত বুঝে ম্যাচ শেষের আগেই মাঠ থেকে চম্পট দেন পিসিবি প্রধান মহসিন নকভি। সোমবার টিম হোটেলে এসে দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। সেখানে বাবর-শাহিনদের নিয়ে বেশ কড়া আলোচনা হয় বলেই খবর।

উল্টোদিকে, ভারতীয় শিবির বেশ ফুরফুরে মেজাজে। গ্রুপের শেষ ম্যাচ আমেদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন সূর্যকুমার যাদবরা। বাবসেই ম্যাচ খেলতে এদিন কলম্বো থেকে জয় শাহর শহরে এল দল। আগেই সুপার এইটের টিকিট নিশ্চিত হওয়ায় এই ম্যাচ ভারতের জন্য একেবারে নিয়মরক্ষার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.