Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

বয়কট নাটকের পরও ফের আশঙ্কার কালো মেঘ, আদৌ বল গড়াবে বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে?

১৫ ফেব্রুয়ারি, টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই বহুপ্রতীক্ষিত মহারণের অপেক্ষা। বয়কট নাটক শেষ করে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্য মুখিয়ে ক্রিকেটবিশ্ব। কিন্তু আদৌ কি সেই আশা পূর্ণ হবে?

Advertisement
দেবাশিস সেন
দেবাশিস সেন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৯:২৮

link
দেবাশিস সেন
দেবাশিস সেন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৯:২৮

options
link
বয়কট নাটকের পরও ফের আশঙ্কার কালো মেঘ, আদৌ বল গড়াবে বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে? zoom
টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ফের আশঙ্কার কালো মেঘ। ফাইল ছবি।

১৫ ফেব্রুয়ারি, টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই বহুপ্রতীক্ষিত মহারণের অপেক্ষা। বয়কট নাটক শেষ করে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্য মুখিয়ে ক্রিকেটবিশ্ব। কিন্তু আদৌ কি সেই আশা পূর্ণ হবে? কারণ, শ্রীলঙ্কায় এই ম্যাচ নিয়ে ফের আশঙ্কার কালো মেঘ।

না, পাকিস্তান আর ম্যাচ বয়কটের নাটক করছে না। বরং এবার সত্যিই আকাশে কালো মেঘ। শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, ‘১৫ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে নিম্নচাপ তৈরি হতে পারে। তাই সাবধান থাকুন।’ হাওয়া অফিসের এই সতর্কবার্তায় ফের কপালে ভাঁজ সমর্থকদের। জানা গিয়েছে, রবিবার কলম্বোয় বিকেল থেকে সন্ধ্যায় ৫০ শতাংশের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

যদি বৃষ্টি হয়, তাহলে ম্যাচ পিছতে থাকবে। সেক্ষেত্রে ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া ম্যাচ হলে ডিএলএস পদ্ধতি প্রয়োগের সুযোগ থাকছে। কিন্তু প্রশ্ন হল, যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলে কি রিজার্ভ ডে থাকছে? উত্তর হল- না। যেহেতু এটা গ্রুপ পর্বের ম্যাচ, তাই কোনও রিজার্ভ ডে নেই।

বিশ্বকাপে এ গ্রুপে আপাতত শীর্ষে ভারত। ২ ম্যাচে ৪ পয়েন্টের সঙ্গে নেট রানরেটও যথেষ্ট ভালো (+৩.০৫০)। পাকিস্তানের পয়েন্টও ৪, তবে নেট রানরেটে অনেকটাই পিছিয়ে (+০.৯৩২)। এরপর আছে নেদারল্যান্ডস ও আমেরিকা। বৃষ্টিতে ভারত-পাক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। ভারত যেহেতু নেট রানরেটে অনেকটা এগিয়ে, তাই বিশেষ অসুবিধা হবে না সূর্যকুমারদের। তবে ক্রিকেট মহারণ দেখা থেকে বঞ্চিত হবে সমর্থকরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.