টি-টোয়েন্টি বিশ্বকাপে বিদায়ের মুখে অস্ট্রেলিয়া। জিম্বাবোয়ের পর শ্রীলঙ্কার কাছেও পর্যুদস্ত অজি ব্রিগেড। মিচেল মার্শদের বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে সুপার এইটে তুলেছেন নাথুম নিশঙ্কা। ফিল্ডিংও আঁটসাঁট হয়েছে। তার নেপথ্যে দুই ভারতীয়। দ্বীপরাষ্ট্রে ফুল ফোটাচ্ছেন ভারতের দুই প্রাক্তন কোচ। তাঁদের মধ্যে একজন আবার বিশ্বজয়ী।
এই বিষয়ে আরও খবর
অজিদের বিরুদ্ধে ৫২ বলে সেঞ্চুরির বিধ্বংসী ইনিংস খেলে যান নিশঙ্কা। বড় রানের চাপ মাথা থেকে ঝেড়ে ফেলে দুরন্ত সেঞ্চুরিতে দলের জয় নিশ্চিত করেন তারকা ওপেনার। এখানেই শেষ নয়। শ্রীলঙ্কার বোলিংয়ের সময় গ্লেন ম্যাক্সওয়েলের শট বাঘের মতো ঝাঁপিয়ে তালুবন্দি করেন।
আর দু’ক্ষেত্রেই কৃতিত্ব রয়েছে ভারতীয় কোচেদের। একজন বিক্রম রাঠোর। ২০২৪-র ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের ব্যাটিং কোচ। আরেকজন আর শ্রীধর। যিনি প্রায় ৭ বছর ভারতীয় দলের ফিল্ডিং কোচ ছিলেন। ম্যাচের পর দুই ভারতীয়র প্রশংসায় পঞ্চমুখ শ্রীলঙ্কার কোচ সনৎ জয়সূর্য। তিনি বলেন, “আমাদের দুই ভারতীয় কোচই ভদ্রলোক। তাঁরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছেন। তাঁদের আইপিএল অভিজ্ঞতা দিয়ে ব্যাটারদের সাহায্য করছেন। ফিল্ডিংয়ের অনুশীলনও দারুণ হচ্ছে। যা আমাদের বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। বিক্রম ও শ্রীধর, দুজনেই অসাধারণ।”
Wow, Nissanka pic.twitter.com/6RtqgLfgjn
— Aakash Chopra (@cricketaakash) February 16, 2026
একদিকে যেমন দুই ভারতীয় কোচের হাত ধরে শ্রীলঙ্কার ক্রিকেটে ‘স্বর্ণযুগে’র আশা। অন্যদিকে বিশ্বকাপ থেকে বাদ পড়ার ভয় অজি-সংসারে। গ্রুপ পর্বের পরের ম্যাচে জিম্বাবোয়ে যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় তাহলেই তারা সুপার এইটে জায়গা পাকা করার পাশাপাশি অস্ট্রেলিয়ার বিদায়ও নিশ্চিত করে ফেলবে। যদি জিম্বাবোয়ে হেরেও যায়, তাহলে ট্র্যাভিস হেডদের ওমানের বিরুদ্ধে শেষ ম্যাচ বিরাট ব্যবধানে জিততে হবে। তার সঙ্গে দেখতে হবে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবোয়ে যেন শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে নেট রানরেটে অজিদের নিচে নেমে আসে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?



