Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

ভারতকে হারানোর নেপথ্যে কেকেআর মেন্টর! কী বললেন প্রোটিয়া পেসার?

দক্ষিণ আফ্রিকা পেসার লুঙ্গি এনগিডি কৃতিত্ব দিয়েছেন কেকেআরের মেন্টর ও প্রাক্তন সিএসকে তারকাকে। কী বলেছেন প্রোটিয়া পেসার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ২১:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ২১:২৯

options
link
ভারতকে হারানোর নেপথ্যে কেকেআর মেন্টর! কী বললেন প্রোটিয়া পেসার? zoom
ছবি সংগৃহীত।

সুপার এইটের প্রথম ম্যাচে ৭৬ রানে হেরেছে মেন ইন ব্লু। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮৮ রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। এই ব্যর্থতার নেপথ্যে অভিষেক-সূর্যকুমারদের ভুল যেমন রয়েছে, তেমনই প্রোটিয়াদের নিয়ন্ত্রিত বোলিংকেও কৃতিত্ব দিতে হবে। এর জন্য দক্ষিণ আফ্রিকা পেসার লুঙ্গি এনগিডি কৃতিত্ব দিয়েছেন বর্তমান কেকেআর মেন্টর ও প্রাক্তন সিএসকে তারকা ডোয়েন ব্র্যাভোকে।

এনগিডি বলেন, “২০১৮ সালে আইপিএলে সেভাবে সুযোগ পাইনি। তবে ব্র্যাভোর সঙ্গে থেকে কাজ করেছি। ওর সঙ্গে অনুশীলনে স্লোয়ার বোলিং রপ্ত করেছি। দেশে ফিরে মাঠে সেটা প্রয়োগ করেছি। স্লো ইয়র্কার, ব্যাক অফ লেংথ বা স্লো বাউন্সার নিয়ে অনেক পরিশ্রম করেছি। চেষ্টা করেছি স্লোয়ারে এই তিন ধরনের তারতম্য কীভাবে আনা যায় তা নিয়ে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, এনগিডির স্লোয়ার ডেলিভারি সামলাতে হিমশিম অবস্থা হয়েছিল টিম ইন্ডিয়ার ব্যাটারদের। সুপার এইটের ম্যাচে চার ওভারে কোনও উইকেট না পেলেও দিয়েছেন মাত্র ১৫ রান। ওভার প্রতি দিয়েছেন মাত্র ৩.৭৫ রান। টি-টোয়েন্টিতে এত কৃপণ বোলিং সচরাচর দেখা যায় না। প্রোটিয়া অধিনায়ক এডেন মার্করাম সেই কারণে কৃতিত্ব দিয়েছেন এনগিডিকে।

তাঁর কথায়, “ও নিজেও জানে না ওর হাতে কত ম্যাজিক লুকিয়ে। দারুণ বোলিং করেছেন পাওয়ারপ্লেতে। মাঝের সারির ওভারগুলিতে আমাদের নিয়ন্ত্রণে ছিল ম্যাচ। ও তিন রকমের স্লোয়ার দিতে পারে। বিশ্বের অনেক পেসারের এই প্রতিভা নেই।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.