বিশ্বকাপ জেতার ৬ দিনের মধ্যে নতুন ইনিংস শুরু করতে চলেছেন কুলদীপ যাদব। সূত্রের খবর, আগামী শনিবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারকা স্পিনার। গত বছর জুন মাসে বাগদান সেরেছিলেন ছোটবেলার বান্ধবী বংশিকার সঙ্গে। বিয়ের যাবতীয় পরিকল্পনা পিছিয়ে দিয়ে বিশ্বকাপে মন দিয়েছিলেন কুলদীপ। ট্রফি জেতার পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।
এই বিষয়ে আরও খবর
সূত্রের খবর, কুলদীপের বিয়ের আসর বসছে উত্তরাখণ্ডে। মুসৌরির এক বিলাসবহুল রিসর্টে নতুন ইনিংস শুরু করবেন কুলদীপ-বংশিকা। ১৩ মার্চ থেকে শুরু হবে প্রাক-বিবাহ অনুষ্ঠান। ওইদিন হলদি এবং মেহেন্দি অনুষ্ঠান হবে। পরের দিন বিয়ে। জানা গিয়েছে, মূলত পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন বিয়েতে। যদিও বিশ্বকাপ ফাইনালের দিনই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করেছেন কুলদীপের বাবা। ছেলের বিয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে।
মুসৌরিতে ১৪ মার্চ সাতপাকে বাঁধা পড়বেন কুলদীপ-বংশিকা। তারপর ১৭ মার্চ লখনউয়ে নবদম্পতির রিসেপশন হবে বলে জানা গিয়েছে। সেখানে চাঁদের হাট বসবে বলেই অনুমান। ক্রিকেটার, বিসিসিআই কর্তা থেকে শুরু করে অনেকেই সেই রিসেপশনে আমন্ত্রিত, এমনটাই সূত্রের খবর। উল্লেখ্য, গত বছর জুন মাসে ঘনিষ্ঠদের উপস্থিতিতে ছোট্ট অনুষ্ঠান করে আংটি বদল সেরেছিলেন কুলদীপ। হাজির ছিলেন রিঙ্কু সিং-সহ বেশ কয়েকজন ক্রিকেটার। শোনা গিয়েছিল, গত নভেম্বরেই বিয়ে করবেন কুলদীপ।
কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখে বিয়ের পরিকল্পনা পিছিয়ে দেন তারকা স্পিনার। কঠোর প্রস্তুতি নেন বিশ্বকাপের জন্য। সদ্যসমাপ্ত মেগা টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। সেই ম্যাচে মাত্র ১৪ রান দিয়ে এক উইকেট তুলে নেন। কিন্তু ভারতের বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কুলদীপ। উল্লেখ্য, উত্তরপ্রদেশের শ্যামনগরের মেয়ে বংশিকা। বর্তমানে এলআইসি-তে কর্মরত বংশিকা কুলদীপের ছোটবেলার বন্ধু। এমনিতে নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই ভালোবাসেন কুলদীপ। তাই এত বছর তাঁর প্রেম নিয়ে বিশেষ চর্চা শোনা যায়নি। বিশ্বকাপ জয়ের পর এবার নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
দেহ টুকরো করে বস্তায় বেঁধে ভাসাল ‘প্রেমিকা’, ফরাক্কায় উদ্ধার বিজেপি কর্মীর দেহাংশ, নেপথ্যে পরকীয়া?
-
ঝাড়গ্রাম রাজবাড়িতে ছবির শুটিংয়ে ‘উত্তম স্মৃতি’, রাজবাড়ির দরজা খোলার আর্জি অনুরাগীদের
-
‘ধোনি বলেছে ও আর খেলবে না’, আগামী আইপিএলের আগে বোমা ফাটালেন প্রাক্তন সতীর্থ
-
বাগবাজার সার্বজনীনের পুজো ঘিরেই অনিশ্চয়তা! জট কাটাতে জল গড়াল হাই কোর্টে
-
‘আমাকে ফাঁসি দিন’, কাশ্মীরি পণ্ডিত নার্সের হত্যা মামলায় চাঞ্চল্যকর হলফনামা ইয়াসিন মালিকের



