Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
T20 World Cup

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা, জমকালো অনুষ্ঠানে থাকছেন আর কারা?

খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন এবং এবারের আয়োজক ভারত। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওই ম্যাচের আগেই রয়েছে তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৯:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৯:৫৯

options
link
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা, জমকালো অনুষ্ঠানে থাকছেন আর কারা? zoom
মঞ্চ কাঁপাবেন বলি অভিনেত্রী এবং নৃত্যশিল্পী নোরা ফতেহি। ফাইল ছবি।
Advertisement

ইডেন গার্ডেন্সে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচ। সেই ম্যাচ খেলতে বৃহস্পতিবার কলকাতায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড দল। কিন্তু তাদের ঘিরে শহরে যতটা না উন্মাদনা, মুম্বইয়ে তার থেকে শতগুণ বেশি উন্মাদনা তৈরি হয়েছে। কারণ, ৭ তারিখ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন এবং এবারের আয়োজক ভারত। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওই ম্যাচের আগেই রয়েছে তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে মঞ্চ কাঁপাবেন বলি অভিনেত্রী এবং নৃত্যশিল্পী নোরা ফতেহি।

একইদিনে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড কলকাতায় বিশ্বকাপের ম্যাচ খেলতে নামলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ওয়াংখেড়ে স্টেডিয়াম। একে ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে। তার উপর জাঁকজমকে ভরা উদ্বোধনী অনুষ্ঠান। সবমিলিয়ে ৭ ফেব্রুয়ারি ওয়াংখেড়েতে বসতে চলেছে তারকার মেলা। জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে নোরার সঙ্গে থাকবেন গায়ক বাদশা।

Advertisement

এছাড়া বিখ্যাত যন্ত্রবাদক শিবমণিও থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। সেতার বাদক ঋষভ রিখিরাম শর্মা থাকবেন। জানা গিয়েছে, ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচের আগেই এই অনুষ্ঠানটি হবে। শিল্পীদের সঙ্গে থাকবেন তাঁদের গোটা টিমও। অনুষ্ঠানে পরিবেশিত হবে ভারতীয় মার্গ সংগীত ও পপ সংগীতের মেলবন্ধন। শনিবার বিশ্বকাপের প্রথম ম্যাচ অবশ্য শ্রীলঙ্কায় হবে। কলম্বোতে সে ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস।

নোরা অবশ্য আগেও বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করেছেন। ২০২২ সালে ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে তাঁকে দেখা গিয়েছিল। ওই বিশ্বকাপের অ্যান্থেম ‘লাইট দ্য স্কাই’ গানে হিন্দি অংশটি গেয়েছেন নোরা। পারফর্মও করেছেন ওই গানে। সম্প্রতি মরোক্কান ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে নোরার প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছে। ‘প্রেমিকে’র ম্যাচ দেখতে মরক্কো পাড়ি দিয়েছিলেন নোরা।

সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও শনিবারের ওয়াংখেড়েতে উন্মোচিত হবে টি-২০ বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘ফিল দ্য থ্রিল’। বিখ্যাত সংগীত পরিচালক অনিরুধ রবিচন্দরের কথায় এবং সুরে গানটি রচিত হয়েছে। গানটি গাইবেন অনিরুধ নিজেই। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে আরও বেশ কিছু উদ্যোগ নেওয়া হতে পারে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.