Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 world cup

‘এই জয়ই বলে দিচ্ছে ভারতের দলগত দক্ষতা কতখানি’, বিশ্বজয়ী সূর্যদের নিয়ে গর্বিত মোদি-মমতা

ক্রিকেট বিশ্বে এখন রাজত্ব শুধু ভারতেরই। বিশ্বজয় করে আরও একবার বুঝিয়ে দিলেন সূর্যকুমার যাদবরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৪:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৪:০৯

options
link
‘এই জয়ই বলে দিচ্ছে ভারতের দলগত দক্ষতা কতখানি’, বিশ্বজয়ী সূর্যদের নিয়ে গর্বিত মোদি-মমতা zoom
চ্যাম্পিয়ন ভারতকে শুভেচ্ছা মোদি-মমতার

ক্রিকেট বিশ্বে এখন রাজত্ব শুধু ভারতেরই। বিশ্বজয় করে আরও একবার বুঝিয়ে দিলেন সূর্যকুমার যাদবরা। ফেভারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করেছিলেন। মাঝে দক্ষিণ আফ্রিকার কাছে একটামাত্র ম্যাচ হারতেই ধেয়ে এসেছিল সমালোচনা। তবে নিন্দুকদের জবাব দিয়েই তৃতীয়বার দুনিয়া জয় করল মেন ইন ব্লু। ভারতীয় দলের এহেন সাফল্যকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিম ইন্ডিয়ার জয়ে উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

রবিবাসরীয় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত জিততেই এক্স হ্যান্ডেলে ভারতকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। লেখেন, ‘টিম ইন্ডিয়াকে অভিনন্দন। তোমাদের দুর্দান্ত বিশ্বকাপ জয় আমাদের গর্বিত করল।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

হার্দিক-বুমরাহদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘টি-২০ বিশ্বকাপের এই জয়ই বলে দিচ্ছে ভারতের স্কিল, জয়ের তাগিদ এবং দলগত দক্ষতা কতখানি। গোটা টুর্নামেন্টে অনবদ্য খেলেছে তারা। আজ প্রতিটা দেশবাসীর গর্বের দিন। তোমাদের জন্য দারুণ খুশি।’

 

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে প্রতিভাবান ক্রিকেটার। তাঁদের চিহ্নিত করে দুর্দান্ত দল সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট। আর সেই সৌজন্যেই একমাত্র দল হিসেবে পরপর দু’বার বিশ্বজয়ের নজির গড়েছে ভারত। তাই ক্রিকেটারদের পাশাপাশি কোচ এবং সাপোর্ট স্টাফদেরও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ফাইনাল হারের কলঙ্ক কাটিয়ে আজ উজ্জ্বল আহমেদাবাদ। এদিন মাঠে বসে ম্যাচ উপভোগ করেন অমিত শাহ। ম্যাচের পর এক্স হ্যান্ডেলে ভারতকে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুমরাহদের অসাধারণ পারফরম্যান্সকে অভিনন্দন জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। সব মিলিয়ে আজ শুধুই সেলিব্রশনের রাত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.