Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup 2026

বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত, বিপক্ষে কোন দল? বেছে নিলেন রাহুল দ্রাবিড়

এবারের বিশ্বকাপের ফেভারিট দল যে টিম ইন্ডিয়া সেটা দ্ব্যর্থহীন ভাষায় মেনেছেন দ্রাবিড়। তাঁর কথায়, "ভারতের একটা বড় সুবিধা হল, আমরা ১-২ জনের উপর নির্ভর করি না।"

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৫:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৫:৪৭

options
link
বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত, বিপক্ষে কোন দল? বেছে নিলেন রাহুল দ্রাবিড় zoom

ভারতীয় কোচ হিসাবে শেষ ম্যাচে বিশ্বজয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। তাঁর কোচিংয়েই ১৩ বছরের খরা কাটিয়ে আইসিসি ট্রফি জয়ের নজির গড়েছিল ভারত। দু’বছর পর আরও এক টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) জয়ের লক্ষ্যে নেমেছে টিম ইন্ডিয়া। বিশ্বচ্যাম্পিয়ন দলের হেডকোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) মনে করছেন, এবারেও ভারত নামছে ফেভারিট হিসাবেই। ফাইনালে যে টিম ইন্ডিয়া উঠবে তা নিয়ে একপ্রকার নিশ্চিত দ্রাবিড়। বিপক্ষ দল হিসাবে তাঁর পছন্দটা খানিক চমকপ্রদ। ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল বলছেন, জিম্বাবোয়ে যদি ভারতের বিরুদ্ধে নামে তাহলে সেটা সবচেয়ে ভালো হবে।

ভারতের বিশ্বজয়ী কোচ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, “আমি চাই ভারতের সঙ্গে যে কোনও দেশ ফাইনালে উঠুক। তবে একটু কমজোরি দল উঠলে ভালো হয়। আচ্ছা জিম্বাবোয়ে হলে কেমন হয়? ওদের ক্রিকেটের জন্য ব্যাপারটা দারুণ হবে। জিম্বাবোয়ে যদি সত্যিই ফাইনালে উঠতে পারে তা হলে খুব ভাল হবে।” বস্তুত এবারের বিশ্বকাপে সবচেয়ে চর্চিত দল জিম্বাবোয়ে। গ্রুপপর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে রীতিমতো চমক দিয়েছেন সিকান্দার রাজারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবারের বিশ্বকাপের ফেভারিট দল যে টিম ইন্ডিয়া সেটা দ্ব্যর্থহীন ভাষায় মেনেছেন দ্রাবিড়। তাঁর কথায়, “ভারতের একটা বড় সুবিধা হল, আমরা ১-২ জনের উপর নির্ভর করি না। গোটা দলের ব্যাটিং গভীরতা রয়েছে।” তবে একই সঙ্গে দ্রাবিড় সাবধানী। তিনি বলছেন, “মনে রাখা দরকার এটা টি-২০। ক্রিকেটের সবচেয়ে টালমাটাল ফরম্যাট। আমি কোচ হিসাবে জানি, যে কোনও দল হারতে পারি। আসলে এই ফরম্যাটে অজানা কাণ্ড ঘটে।”

অতএব যা দাঁড়াল তাতে রাহুল দ্রাবিড় মনে করছেন, ভারত বিশ্বকাপের ফাইনালে খেলবে। জিম্বাবোয়ের মধ্যেও সবাইকে চমকে দেওয়ার ক্ষমতা আছে। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে তিনি ফেভারিট হিসাবে ধরছেন না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.