সমগ্র দেশজুড়ে সঞ্জু-বন্দনা। আর হবে নাই-বা কেন? ইডেনে অতিমানবিক ইনিংস খেলে ভারতকে সেমিফাইনালে তুলেছেন সঞ্জু স্যামসন। ৫০ বলে করেন ৯৭ রান। দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হলেও লড়াইয়ের ময়দান ছাড়েননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সঞ্জুর ইনিংস একেবারে সামনে থেকে দেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি সভাপতির বক্তব্য, এবার সাদা বলের ক্রিকেটে সঞ্জুকে নিয়মিত দেখতে চান। আরেক কিংবদন্তি শচীন তেণ্ডুলকরও সঞ্জুর (Sanju Samson) প্রশংসায় পঞ্চমুখ।
এই বিষয়ে আরও খবর
ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে উপস্থিত ছিলেন সৌরভ। আইসিসি চেয়ারম্যান জয় শাহর সঙ্গে ম্যাচ দেখেন তিনি। পরে একটি অনুষ্ঠানে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “সঞ্জু অসাধারণ প্লেয়ার। সাদা বলের ক্রিকেটে ওর নিয়মিত খেলা উচিত। যদি ও দলে থাকে, তাহলে প্রতিপক্ষকে শেষ করে দেবে।” তিনি আরও বলেন, “সঞ্জুর ইনিংসটা দেখে শেখার আছে। এই ছেলেটা গত ছ’মাসে দলে জায়গা করতে পারছিল না। সেটা ঈশান কিষান হোক বা অন্য কারও জন্য। বিশ্বকাপের আগে আমি দেখছিলাম সোশাল মিডিয়ায় অনেকে বলছিল, সঞ্জু ব্যর্থ হবে। ওর এই দলে জায়গা পাওয়াই উচিত না। কিন্তু এই দলটায় প্রচুর প্রতিভা। তাই শুভমান গিল দলে নেই। আর একজন কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচে ৯৭ রান করে দলকে সেমিফাইনালে তোলে।”
VIDEO | Kolkata: Former India captain Sourav Ganguly praises Sanju Samson for his match winning knock of 97 not out against the West Indies in the Super Eights clash of the T20 World Cup which powered India to the semifinal.
He says, “What it teaches all of us is that the same… pic.twitter.com/ftrFdZjtg9
— Press Trust of India (@PTI_News) March 2, 2026
অন্যদিকে শচীন তেণ্ডুলকর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘সেমিফাইনালে ওঠার লড়াইটা আমাদের ছেলেরা দারুণ সামলেছে। দুই ইনিংসেই শেষ ওভারটা আমাদের জন্য দারুণ হয়েছে। সঞ্জু একেবারে শান্ত হয়ে ক্রিজে ছিল। ওর ইনিংস দেখার আলাদা আনন্দ। এই ধরনের ইনিংস দলকে চাঙ্গা করে দেয়। সবাই মিলে অসাধারণ খেলেছে।’ সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে ফের ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বিশ্বজয়ীরা।
Semi-final spot on the line, and the boys handled it beautifully!
Handling the final overs well in both innings gave us the edge. Sanju Samson’s calm presence at the crease was wonderful to watch. That kind of presence lifts a side.
Brilliant effort from everyone. On to the… https://t.co/Y5874i9v2d
— Sachin Tendulkar (@sachin_rt) March 1, 2026
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা
-
৪ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন



