এশিয়া কাপে টানা তিনটে হার, ফাইনালেও পরাজয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ‘বয়কট’ নাটকের পর অবশেষে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। কিন্তু তর্জনগর্জনের কমতি নেই। পরপর দুই ম্যাচ জিততেই পাক বাহিনীর আত্মবিশ্বাস আকাশ ছুঁয়েছে। পাক ব্যাটার সাহিবজাদা ফারহান আবার একধাপ এগিয়ে বলছেন, ভারত-পাক কোনও বড় ম্যাচই নয়। এশিয়া কাপে ‘ভারতবিদ্বেষী’ আচরণ করে বিতর্কে জড়িয়ে ছিলেন সাহিবজাদা।
এই বিষয়ে আরও খবর
প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানকে ঠিক যতটা নড়বড়ে মনে হচ্ছিল দ্বিতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঠিক ততটাই সাবলীল দেখাল শাহিন আফ্রিদিদের। আমেরিকাকে মঙ্গলবার ৩২ রানে হারিয়ে দিলেন বাবররা। ৪১ বলে ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেন সাহিবজাদা ফারহান। দীর্ঘদিন বাদে এদিন রান পেয়েছেন বাবর। ৩২ বলে ৪৬ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন পাক ক্রিকেটের ‘কিং।’
আর তাতেই আত্মবিশ্বাসে টগবগ করছে পাকিস্তান। সাহিবজাদা হুঙ্কার দিয়ে রাখলেন, ভারতের বিরুদ্ধেও আগ্রাসী ক্রিকেট খেলবেন। আমেরিকাকে হারিয়ে উঠে তিনি বলেন, “দু’টো ম্যাচ জিতে টেবিলের শীর্ষে থাকলে আত্মবিশ্বাসী হবই। আগামী ম্যাচটা এমন কোনও বড় ম্যাচ নয়। আমরা ওদের বিরুদ্ধে প্রথমবার খেলছি না। এবার আমরা অন্যরকম মানসিকতা নিয়ে নামব। আমাদের মিডল অর্ডার একটু সমস্যায় পড়লেও শাদাব, নওয়াজ রান পেয়েছে। আশা করছি, আমাদের খেলা দেখে মজা পাবেন।”
এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর সূর্যকুমার যাদব বলেছিলেন, ভারত-পাক ম্যাচ এখন একতরফা হয়ে গিয়েছে। সেটা সাহিবজাদাকে মনে করিয়ে দিতে বললেন, “গত এশিয়া কাপে কোনও ভাবেই একতরফা ম্যাচ হয়নি। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। এবারও আমরা ভালো ক্রিকেট খেলব।” উল্লেখ্য, এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের সাহিবজাদা ফারহান ‘স্টেনগান সেলিব্রেশন’ করে বিতর্কে জড়িয়ে ছিলেন। পরে জশপ্রীত বুমরাহকে ছয় মারা নিয়ে একটি ডকুমেন্টারিও বানান।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’ হিন্দুত্ববাদীদের! কী বলছেন বামনেতা?
-
যুদ্ধের প্রস্তুতি, দেশের ২৪৪ জেলায় বসছে বিমান হানার বিপদ সংকেত কেন্দ্র
-
কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালীন বিপত্তি! পাহাড় থেকে পড়ে মৃত্যু সেনা আধিকারিকের
-
অতিমারী রুখতে কার্যকরী! এআই ব্যবহার করে তৈরি সর্বগুণসম্পন্ন টিকা
-
‘সিএবি কোষাধ্যক্ষ ইচ্ছেমতো আইন বদলে ফেলতে পারেন না’, ফের বিস্ফোরক অভিষেক



