চাপের মুখে জীবনের সেরা ইনিংসটা খেলেছেন। দলকে সেমিফাইনালে তুলেছেন। তা সত্ত্বেও বিদ্বেষমূলক মন্তব্য থেকে রেহাই পেলেন না সঞ্জু স্যামসন। রবিবার ম্যাচ জেতানো ইনিংস খেলার পর থেকে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন কেরলের ব্যাটারকে। কিন্তু তারমধ্যেই বৈষম্যমূলক মন্তব্য করেছেন নেটিজেনরা। সেই বিষয়টি তুলে ধরে প্রতিবাদে সরব হয়েছে কেরল কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হস্তক্ষেপও দাবি করেছে তারা।
এই বিষয়ে আরও খবর
ব্যাপারটা ঠিক কী? এক্স হ্যান্ডেলে সঞ্জুকে নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে লেখা, ‘কালোদের শক্তিই হারাতে পারে অন্যান্য কালোদের।’ অর্থাৎ সঞ্জুর গায়ের রংকে ইঙ্গিত করেছেন ওই নেটিজেন। শুধু সঞ্জু নয়, ‘কালো’ শব্দটি ব্যবহার করে গোটা ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতিও বর্ণবৈষম্যমূলক ইঙ্গিত করেছেন তিনি। সেই বিষয়টি নিয়েই সুর চড়িয়েছে কেরল কংগ্রেস। তাদের এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘ভারতে এহেন বর্ণবৈষম্যের কোনও জায়গা নেই। সঞ্জু স্যামসন কেরলের গর্ব। তাঁকে নিশানা করে এহেন জঘন্য আক্রমণ যে করেছে তার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করতে হবে।’ কেন্দ্রীয় আইটি মন্ত্রী বৈষ্ণবের হস্তক্ষেপও চেয়েছে কংগ্রেস।
উল্লেখ্য, কেরলের তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর বরাবরই মুখ খুলেছেন সঞ্জুর পাশে দাঁড়িয়ে। রাজনৈতিক কারণে দিনের পর দিন সঞ্জুকে জাতীয় দলে ব্রাত্য করে রাখা হয়েছে বলে বরাবর সরব হয়েছেন শশী। এবার তাঁর দলও সরব হল সঞ্জুর পাশে দাঁড়িয়ে। প্রসঙ্গত, গত ছ’মাসে দলে নিয়মিত হতে পারেননি সঞ্জু। বিশ্বকাপের প্রথম একাদশেও সুযোগ পেয়েছেন অভিষেক শর্মা লাগাতার ব্যর্থ হওয়ার ফলে। কিন্তু ইডেনে ৫০ বলে ৯৭ রানের ইনিংস খেলে সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন সঞ্জু।
দীর্ঘ ‘বঞ্চনা’র পর ইডেনে ম্যাচ জেতানো ইনিংস খেলার পর কেরলের ব্যাটার বলেছিলেন, “যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, যেদিন থেকে দেশের জন্য খেলছি, সেদিন থেকে এই ইনিংসটার জন্য অপেক্ষা করেছি। আমার ক্রিকেট সফরে বহু উত্থানপতন ছিল। নিজের ক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছি। ভাবতাম, আমি কি পারব? কিন্তু এই দিনটার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।” নির্দ্বিধায় বলেছেন, এটাই তাঁর সেরা দিন। কিন্তু নিজের জীবনের সেরা দিনেও বৈষম্যের শিকার হতে হল সঞ্জুকে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’



