টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) জিম্বাবোয়ের কাছে ২৩ রানে হারতে হয়েছে অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়াকে। এর ফলে সুপার এইটে ওঠার অঙ্কটা কঠিন করে তুলেছে অজি বাহিনী। শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গেলে সুপার এইটে ওঠার দৌড় থেকে কার্যত বিদায় নিতে হবে তাদের। মরণবাঁচন সেই ম্যাচের আগে চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন জশ হ্যাজেলউড। এবার তাঁর পরিবর্ত হিসাবে স্টিভ স্মিথের নাম ঘোষণা করল অস্ট্রেলিয়া।
এই বিষয়ে আরও খবর
মিচেল মার্শের চোটের পর ‘কভার’ হিসাবে শ্রীলঙ্কায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল স্মিথকে। যদিও প্রথম দুই ম্যাচে প্রথম এগারোয় জায়গা পাননি তিনি। তবে অজি পেসার চোট পাওয়ায় স্মিথকে দলে নেওয়ার আবেদন জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসি প্রতিযোগিতায় কোনও ক্রিকেটারকে যুক্ত করতে গেলে সবার আগে টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদনের পরেই কাফ স্ট্রেইন ইনজুরির কবলে পড়া হ্যাজেলউডের পরিবর্তে সরকারিভাবে স্কোয়াডে যুক্ত করা হল। আইসিসি’র টেকনিক্যাল কমিটির পক্ষ থেকেও স্মিথকে অনুমোদন দেওয়া হয়। এক বিবৃতিতে বলা হয়, ‘হ্যাজেলউডের পরিবর্ত হিসাবে অস্ট্রেলিয়া দলে যোগ দিয়েছেন স্মিথ। তাতে সিলমোহর দিয়েছে আইসিসি। গোড়ালির চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন হ্যাজেলউড।’
এর ফলে চার বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ফিরলেন স্মিথ। ২০২২ সালে তিনি শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন তিনি। তাছাড়াও ২০২৪ সালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিই খেলেননি তিনি। অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড বলেন, “আইসিসির নিয়ম অনুযায়ী যে কোনও দলে পরিবর্তনের আবেদন ম্যাচের কমপক্ষে এক দিন আগে জমা দিতে হয়। মার্শ এবং স্টয়নিসকে নিয়ে বেশ কিছু অশ্চিয়তা ছিল। তাছাড়াও এখানেই ছিলেন স্মিথ। তাই দলে যোগ দেওয়ার ব্যাপারে তাঁর অসুবিধা নেই।”
উল্লেখ্য, বিগ ব্যাশ লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন করেছেন তিনি। সিডনি সিক্সার্সের হয়ে ৬ ম্যাচে ২৯৯ রান করেন। গড় ৫৯.৮০ এবং স্ট্রাইক রেট ১৬৭.৯৭। এর মধ্যে ছিল একটি সেঞ্চুরি ও দু’টি হাফ সেঞ্চুরি। এখন দেখার শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে তিনি খেলেন কি না। অস্ট্রেলিয়ার জন্য সুখবর হল, অনুশীলনে যোগ দিয়েছেন মার্শ। প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি অজি অধিনায়ক। তাঁর জায়গায় অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন ট্রাভিস হেড। শ্রীলঙ্কার বিরুদ্ধে মার্শ ফিরতে পারেন বলেই মনে করা হচ্ছে।
🚨 IT’S HAPPENING! #T20WorldCup
Just hours before tonight’s must-win match against Sri Lanka too
READ: https://t.co/9WVaee2CVD pic.twitter.com/Z22V72JxIl
— cricket.com.au (@cricketcomau) February 16, 2026
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
এবার তৃণমূলে ভবনেও পচা ডিমের আশঙ্কা? কাউন্সিলরদের বৈঠক বাতিল করলেন মমতা
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা



