মরার উপর খাঁড়ার ঘা দেওয়া যাবে না! পাকিস্তানের বিরুদ্ধে এভাবেই যেন সতীর্থদের সাবধান করে দিয়েছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আসলে তিনি বলেছিলেন, পাকিস্তানিদের যেন স্লেজ না করা হয়। কিন্তু পাক বাহিনীর যা দশা, তাতে ভারতীয়দের স্লেজিং সহ্য করার মতো মানসিক অবস্থা ছিল কি না সেটাই প্রশ্ন।
এই বিষয়ে আরও খবর
টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ৬১ রানে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েছে মেন ইন ব্লু। প্রথমে ব্যাট করে ঈশান কিষানরা তোলেন ১৭৫ রান। শ্রীলঙ্কার কলম্বোর স্লো, স্পিন সহায়ক পিচে এই রানটা তাড়া করাটা পাকিস্তানি ব্যাটিং বিভাগের কাছে কার্যত অসম্ভব ছিল। বিশেষ করে জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তীদের বোলিং সামলানোটা নেহাত সহজ কথা নয়।
সূর্যও যেন সেটাই মনে করিয়ে দিলেন। বিসিসিআইয়ের আপলোড করা ভিডিওয় দেখা যায়, পাকিস্তানের ব্যাটিংয়ের আগে টিম হাডলে ভারত অধিনায়ক বলছেন, “ওভারের মাঝে দৌড়তে থাকো। কাউকে কিছু বলার দরকার নেই। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের স্কিলের সাহায্যেই এই ম্যাচ জিততে হবে।” আর সেটাই কিন্তু হয়েছে। হার্দিক পাণ্ডিয়া, জশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী- চার বোলারের সংগ্রহ দু’টি করে উইকেট।
View this post on Instagram
অবশ্য সূর্যর এই আবেদনের আরও একটি কারণ থাকতে পারে। পাক অধিনায়কের সঙ্গে করমর্দন না করা নিয়ে এমনিতেই বিতর্ক হয়েছে। যা শুরু হয়েছে এশিয়া কাপ থেকে। ওই টুর্নামেন্টেই পাক পেসার হ্যারিস রউফের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়তে দেখা যায় অভিষেক শর্মাকে। এবার বিশ্বকাপের আগেও পাকিস্তানের বয়কট নাটক ছিল। সব মিলিয়ে সূর্য এমন কোনও বিতর্ক চাননি, যা নিয়ে ভারতীয় ক্রিকেটারদের সাফল্যের থেকে বেশি চর্চা হয়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মেগা ফাইনাল ঘিরে তুঙ্গে উন্মাদনা, ঘোষিত স্পেন ও আর্জেন্টিনার প্রথম একাদশ
-
বিশ্বের সবচেয়ে দামি পা! মেসির বাঁ পায়ের বিমার অঙ্ক অবাক করবে
-
প্রথম ভারতীয় হিসাবে লর্ডসে সেঞ্চুরি, ইতিহাস গড়ে নিন্দুকদের জবাব রোহিতের
-
শিক্ষার মান যাচাইয়ে শিক্ষাদপ্তর, ক্লাস থ্রির খুদে মাতৃভাষা পড়তে-লিখতে না পারলে শাস্তি হবে শিক্ষকের!
-
রাত জেগে বিশ্বকাপ ফাইনাল দেখে সাতসকালে ছুটতে হবে না স্কুলে! ছুটি ঘোষণার অনুমতি রাজ্যের



