Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
T20 World Cup

চোট-অস্ত্রোপচারের ধাক্কা সামলে দুরন্ত কামব্যাক তিলকের, বিশ্বকাপে জায়গা হারানো নিশ্চিত সঞ্জুর?

বিজয় হাজারের ম্যাচ খেলতে নেমে তলপেটে ব্যথা অনুভব করেন তিলক। চিকিৎসকদের পরামর্শ মেনে অস্ত্রোপচারও হয় তাঁর। সেই কারণে নিউজিল্যান্ড সিরিজ থেকেও বাদ পড়তে হয় তিলককে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৭:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৭:০৩

options
link
চোট-অস্ত্রোপচারের ধাক্কা সামলে দুরন্ত কামব্যাক তিলকের, বিশ্বকাপে জায়গা হারানো নিশ্চিত সঞ্জুর? zoom
বিশ্বকাপ খেলার জন্য একেবারে ফিট হয়ে গেলেন তারকা ব্যাটার তিলক বর্মা। ফাইল ছবি।

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৪ দিন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামবে মেন ইন ব্লু। গতবারের চ্যাম্পিয়ন ভারতের সামনে এবার খেতাব ধরে রাখার লড়াই। সেই অভিযানে নামার আগে বিরাট সুসংবাদ পেলেন সূর্যকুমার যাদবরা। বিশ্বকাপ খেলার জন্য একেবারে ফিট হয়ে গেলেন তারকা ব্যাটার তিলক বর্মা। ভারতীয় দলের হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামতে পারেন তিনি।

মাসখানেক আগে বিজয় হাজারের ম্যাচ খেলতে নেমে তলপেটে ব্যথা অনুভব করেন তিলক। চিকিৎসকদের পরামর্শ মেনে অস্ত্রোপচারও হয় তাঁর। সেই কারণে নিউজিল্যান্ড সিরিজ থেকেও বাদ পড়তে হয় তিলককে। তবে কিউয়িদের বিরুদ্ধে সিরিজ জয়ের পরেই ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, তিলকের রিকভারিতে তিনি সন্তুষ্ট। বিশ্বকাপেও তিলক খেলবেন বলে আশাবাদী ছিলেন সূর্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অধিনায়ককে ভরসা যোগাবে তিলকের প্রত্যাবর্তন এবং মাঠে ফিরেই তাঁর ফর্ম। সোমবার ভারত এ দলের হয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলতে নামেন তিনি। প্রতিপক্ষ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। সোমবারের প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ভারত এ। দুরন্ত সেঞ্চুরি হাঁকান তামিলনাড়ুর ব্যাটার এন জগদীশন। তবে ক্রিকেটপ্রেমীদের নজর ছিল তিলকের দিকেই। সকলকে আশ্বস্ত করে ২৪ বলে ৩৮ রান করেন তিনি। পিছনদিকে দৌড়ে গিয়ে ক্যাচও নেন। মাঠে তাঁর মধ্যে এতটুকু অস্বস্তি ধরা পড়েনি। ফলে ধরে নেওয়াই যায়, বিশ্বকাপে তিলককে প্রথম একাদশে রেখেই দল সাজাবে ভারত।

তবে তিলকের এই প্রত্যাবর্তনে বিপদ বাড়তে পারে সঞ্জু স্যামসনের। নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতে একেবারেই রান পাননি। পাঁচটি ম্যাচ খেলে মাত্র ৪৬ রান এসেছে তাঁর ব্যাট থেকে। কিন্তু তাঁর প্রবল প্রতিপক্ষ ঈশান কিষান ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন। সেঞ্চুরি-সহ তিনি ২১৫ রান করেছেন এই সিরিজে। প্রথম একাদশে সুযোগ পাওয়ার যোগ্য দাবিদার হয়ে উঠেছেন। এমনকি নেমে পড়েছেন কিপিং গ্লাভস হাতেও। এবার ফিট হয়ে ছন্দে ফিরেছেন তিলকও। তাহলে কি তিলকের সঙ্গে ওপেনিংয়ে ঈশানকে রেখেই সাজানো হবে প্রথম একাদশ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.