রানে ফিরলেন তিলক বর্মা। জয়ে ফিরল ভারত। ব্যাটিং বিক্রমে জিম্বাবোয়েকে হারানোর পর দেশের ক্রিকেটভক্তরা অনেকটাই নিশ্চিন্ত। তবে তিলক শুধু বাইশ গজে নয়, মাঠের বাইরেও মন জিতলেন। চেন্নাইয়ে ম্যাচের পরই বিদেশি তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিলক। তাঁর মিষ্টি ব্যবহারে মুগ্ধ নেটিজেনরা।
এই বিষয়ে আরও খবর
কে এই তরুণী? তিনি জিম্বাবোয়ের ক্রিকেটার ব্র্যাড ইভান্সের বোন রেবেকা। তাঁর আরও একটি পরিচয় হল, তিনি তিলক বর্মার বিরাট ভক্ত। আর দাদা যদি মাঠেই থাকেন, তাহলে এমন সুযোগ কী ছাড়া যায়? ম্যাচের পর ইভান্স গিয়ে তিলককে জানান রেবেকার কথা। তারপরই ভিডিও কলে কথা হয় দু’জনের। আইসিসি’র তরফ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়।
যাতে রেবেকার উদ্দেশে তিলক বলেন, “তোমাকে অনেক ধন্যবাদ। আশা করি জিম্বাবোয়েতে গেলে তোমার সঙ্গে দেখা হবে। আমি অবশ্যই তোমার সঙ্গে দেখা করব। তোমার ভাইও দারুণ। ও খুব ভালো বল করেছে। খুব দ্রুত তোমার সঙ্গে দেখা হবে। আবারও তোমাকে ধন্যবাদ।” ভারত থেকে জিম্বাবোয়ের দূরত্ব ৬০০০ কিলোমিটারের বেশি। ইভান্স পরে জানান, তাঁর বোন তিলকের একটি ভিডিও বার্তা চেয়েছিলেন। আর সরাসরি ভিডিও কলে কথা বলে তিনি খুব খুশি। তার সঙ্গে একটু লজ্জাও পাচ্ছেন।
View this post on Instagram
অন্যদিকে ভারতীয় ক্রিকেট টিমের ভক্তরা মজা করতে ছাড়ছেন না। কেউ বলছেন, ‘তিলক কী মিষ্টি কথা বলে!’ আবার কেউ বলছেন, ‘তিলকের আন্তর্জাতিক ভক্তও আছে?’ অনেকে লিখছেন, ‘জিম্বাবোয়ের ক্রিকেটাররা সত্যিই দারুণ।’ উল্লেখ্য, জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৬ বলে ৪৪ রান করে তিলক। তবে ভিডিওয় একটা বিষয় ‘মিথ্যা’ বলেছেন তিনি। ইভান্স মোটেই ভালো বল করেনি। ৪ ওভারে ৫২ রান দেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের
-
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ
-
শিবপুর বিই কলেজে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত
-
মাত্র ২৭ বছরেই চিরবিদায়, প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ



