Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
T20 World Cup

‘ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে’, ভারতকে দেখে নিজেদের স্বর্ণযুগ মনে পড়ছে ভিভের

Viv Richards: সাদা বলের ক্রিকেটে ভারতের একাধিপত্যের সঙ্গে পুরনো অস্ট্রেলিয়ার তুলনা করা হচ্ছে। যারা বিশ্বকাপে নামত আর ট্রফি জিতত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৬, ২১:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৬, ২১:০৫

options
link
‘ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে’, ভারতকে দেখে নিজেদের স্বর্ণযুগ মনে পড়ছে ভিভের zoom
ফাইল ছবি।

শেষ তিন বছরে তিনটে আইসিসি ট্রফি। দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ। একটা চ্যাম্পিয়ন্স ট্রফি। সাদা বলের ক্রিকেটে ভারতের একাধিপত্যের সঙ্গে পুরনো অস্ট্রেলিয়ার তুলনা করা হচ্ছে। যারা বিশ্বকাপে নামত আর ট্রফি জিতত। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস যেমন পরিষ্কার বলে দিলেন, ভারতীয় দল ক্রিকেটকে একেবারে অন্য পর্যায়ে নিয়ে চলে গিয়েছে।

সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিভ বলেন, “আমার মতে, ভারত ক্রিকেটকে একেবারে অন্য পর্যায়ে নিয়ে চলে গিয়েছে। ভারতে ক্রিকেটের প্রতি কীরকম ভালোবাসা রয়েছে, সেটা সবার জানা। ক্রিকেট নিয়ে অসম্ভব প্যাশন ওখানে। এই রেজাল্ট একদম ন্যায্য। ভারতীয় সমর্থকদের এটা প্রাপ্য।”

Advertisement

আগামী নভেম্বরে অ্যান্টিগায় কমনওয়েলথ হেডস অব গর্ভমেন্ট মিটিং রয়েছে। তারই দূত হয়ে লন্ডনের দফতরে বৈঠকে গিয়েছিলেন ভিভ। তাঁর সময়ের ওয়েস্ট ইন্ডিজের দাপট নিয়েও কথা বলেন তিনি। একইসঙ্গে কমনওয়েলথ দেশগুলোর ক্রিকেট প্রসঙ্গেও মতামত জানান। ভিভ বলেন, “কমনওয়েলথ দেশগুলোতে প্রচুর ক্রিকেট হয়। আমরা ১৯৭৫-এ প্রথম বিশ্বকাপ জিতেছিলাম। তারপর ১৯৭৯। ওয়েস্ট ইন্ডিজেও ক্রিকেট নিয়ে প্রচুর উৎসাহ রয়েছে। সেসময়ে যাঁরা ওয়েস্ট ইন্ডিজের ভক্ত ছিলেন, আশা করি তাঁরা নিশ্চই ওই দাপট ভুলতে পারবেন না।”

উল্লেখ্য, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে হারের পর থেকে ভারত সাদা বলের একটাও টুর্নামেন্ট হারেনি। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ থেকে শুরু মেন ইন ব্লুর জয়যাত্রা। সেবার ওয়েস্ট ইন্ডিজ থেকেই কাপ জিতে ফিরেছিলেন রোহিত শর্মারা। তারপর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটাও ম্যাচ না হেরে কাপ জেতে ভারত। তারপর ২০২৬ টি-২০ বিশ্বকাপে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হয়েছেন সূর্যকুমার যাদবরা। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আশা, এই ফর্ম আগামী বছরেও ধরে রাখবে মেন ইন ব্লু। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ। সেটাই সম্ভবত বিরাট কোহলি-রোহিত শর্মার শেষ আইসিসি টুর্নামেন্ট। সেখানে জিতুক ভারত, আশায় ক্রিকেটপ্রেমীরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.