Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Messi match

অনুমতি ছাড়া মেসি ম্যাচে রেফারির বন্দোবস্ত! প্রাক্তন ফুটবলারকে অভিনব শাস্তি আইএফএ’র

মেসি ম্যাচে আইএফএ-র অনুমতি না নিয়ে খেলাতে গিয়ে নির্বাসনের মুখে পড়তে হয়েছিল চার বাঙালি রেফারিকেও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৬, ১৩:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৬, ১৩:৫৬

options
link
অনুমতি ছাড়া মেসি ম্যাচে রেফারির বন্দোবস্ত! প্রাক্তন ফুটবলারকে অভিনব শাস্তি আইএফএ’র zoom
মেসি ম্যাচের জন্য প্রাক্তন ফুটবলারের অভিনব শাস্তি। ফাইল ছবি।
Advertisement

মেসি ম্যাচের রেফারি কোঅর্ডিনেটর সুপ্রিয় দাশগুপ্তকে অভিনব শাস্তি দিল আইএফএ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল মেসি ম্যাচে চার রেফারির সঙ্গে যোগাযোগ স্থাপন করে আইএফএ-র অনুমতি না নিয়েই ১৩ ডিসেম্বর ম্যাচে নিয়ে যাওয়ার। তার জেরেই শাস্তি দেওয়া হল প্রাক্তন ফুটবলার সুপ্রিয় দাশগুপ্তকে।

তাঁকে ছয় মাসের নির্বাসন দেওয়া হয়েছে ঠিকই, তবে পাশাপাশি বলা হয়েছে, যদি তিনি আইএফএ-র বর্ধমান অ্যাকাডেমিতে সপ্তাহে দুই দিন করে খুদে ফুটবলারদের অনুশীলন করান, তাহলে এই ছয় মাস তাঁকে নির্বাসনে কাটাতে হবে না। অন্যত্র কোচিংও করাতে পারবেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সুপ্রিয় দাশগুপ্ত প্রাক্তন ফুটবলার হলেও বর্তমানে কলকাতা প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবে কোচিং করান। আইএফএ চাইছে আর্থিক জরিমানা বা পুরোপুরি নির্বাসন না দিয়ে বরং এই বাঙালি কোচের মেধাকে কাজে লাগিয়ে বাংলার ফুটবলের উন্নয়ন। সুপ্রিয়র মতো কলকাতা প্রিমিয়ার লিগে কাজ করা অভিজ্ঞ কোচ যদি আইএফএ-র অ্যাকাডেমিতে খুদে ফুটবলারদের ট্রেনিং দেন, তাহলে লাভবান হবে সেই ফুটবলাররাই। এতে বাংলার ফুটবলের লাভ।

এর আগে মেসি ম্যাচে আইএফএ-র অনুমতি না নিয়ে খেলাতে গিয়ে নির্বাসনের মুখে পড়তে হয়েছিল চার বাঙালি রেফারিকেও। পরে রেফারিরা মুচেলেকা দেওয়ায় পুনর্বিবেচনা করে তাঁদের নির্বাসন তুলে নেওয়া হয়। এবার সুপ্রিয়র শাস্তিও লঘু করে দেওয়া হল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.