Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
T20 World Cup

এক সপ্তাহ কলকাতায় আটকে থাকার পর দেশে ফিরলেন ‌‘বন্দি’ ক্রিকেটাররা, বিবৃতি দিয়ে জানাল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসা ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের দেশে ফেরা নিয়ে জটিলতা কাটল শেষ পর্যন্ত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দু’দেশের ক্রিকেটারদের শেষ ‘ব্যাচ’ এতদিন ধরে আটকে ছিল ভারতে। এবার তাঁরা ফিরে গেলেন যে যাঁর দেশে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৫:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৫:৪৫

options
link
এক সপ্তাহ কলকাতায় আটকে থাকার পর দেশে ফিরলেন ‌‘বন্দি’ ক্রিকেটাররা, বিবৃতি দিয়ে জানাল আইসিসি zoom
ফাইল ছবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসা ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের দেশে ফেরা নিয়ে জটিলতা কাটল শেষ পর্যন্ত। মধ‌্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দু’দেশের ক্রিকেটারদের শেষ ‘ব‌্যাচ’ এতদিন ধরে আটকে ছিল ভারতে। এবার তাঁরা ফিরে গেলেন যে যাঁর দেশে। চলতি সপ্তাহের শুরুর দিকে ন’জন ক‌্যারিবিয়ান ক্রিকেটার ফিরে গিয়েছিলেন। কিন্তু তার পরেও ষোলো জন ক্রিকেটারকে ভারতেই অপেক্ষা করতে হয়েছিল।

১ মার্চ থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং ৪ মার্চ থেকে কলকাতায় আটকে ছিলেন দু’দলের ক্রিকেটারেরা। ৮ মার্চ বিশ্বকাপও শেষ হয়ে যাওয়ার পর এক সপ্তাহ কলকাতায় আটকে থাকার পর অবশেষে বাড়ি ফিরছেন তাঁরা। এ কথা জানিয়েছে আইসিসি।

Advertisement

এক বিবৃতিতে তারা জানিয়েছে, “গত ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকার বাকি ২৯ সদস্য এবং ক্যারিবিয়ান দলের শেষ ১৬ সদস্য বিমানে রওনা হয়েছেন। ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে আর কোনও ক্রিকেটার আটকে নেই। সকলে ফিরে গিয়েছেন। কঠিন পরিস্থিতির মধ্যেও তাঁদের সুরক্ষার দিকে নজর রাখা হয়েছে।”

এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানের উপর যৌথভাবে হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইজরায়েল। তার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ। সেই কারণেই ভারতে আটকে পড়েছিলেন বিশ্বকাপ খেলতে আসা ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা, দুই দলই নিজেদের শেষ ম্যাচ খেলেছিল ইডেন গার্ডেন্সে। ১ মার্চ সুপার এইটের শেষ ম্যাচে হেরে বিশ্বকাপ শেষ হয়ে যায় ক্যারিবীয়দের। গত ৪ মার্চ সেমির যুদ্ধে কলকাতায় মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে হেরে প্রোটিয়ারা বিশ্বকাপ থেকে ছিটকে যায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.