সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ (India Tour Of West Indies) সফর নয়। এবার শুরু হবে আসল লড়াই। এশিয়া কাপে (Asia Cup 2023) পাকিস্তান (Pakistan), শ্রীলঙ্কার (Sri Lanka) মতো বিপক্ষের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া (Team India)। এর আগে তিরুপতি বালাজি (Tirupati Temple) দর্শন করতে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর সঙ্গে স্ত্রী ঋতিকা সচদেও (Ritika Sajdeh) এবং মেয়ে সামাইরাও ছিল। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।
৩০ আগস্ট থেকে এশিয়া কাপের আসর বসতে চলেছে। এবারের এই টুর্নামেন্ট পাকিস্তান এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে আয়োজন করছে। প্রথম ম্যাচটা পাকিস্তান এবং নেপালের মধ্যে আয়োজন করা হবে। তবে সবার নজর ভারত বনাম পাকিস্তান বহু প্রতীক্ষিত ম্যাচের দিকে। আগামী ২ সেপ্টেম্বর আয়োজিত হবে সেই মেগা ম্যাচ।
[আরও পড়ুন: Ben Stokes: লক্ষ্য জোড়া বিশ্বকাপ, অবসর ভাঙিয়ে ‘বিগ বেন’-কে ফেরাতে মরিয়া ইংল্যান্ড]
— 📂 (@Videospages) August 13, 2023
আসন্ন এশিয়া কাপের জন্য আগামী ২৪ আগস্ট থেকে প্রস্তুতি শুরু করবে ভারতীয় দল। আগামী ২৪ আগস্ট থেকে শুরু করবে ভারতীয় দল। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমিতে আগামী ২৯ আগস্ট পর্যন্ত এই প্রস্তুতি সারবে টিম ইন্ডিয়া। এই প্রস্তুতি শিবিরে থাকবেন জসপ্রীত বুমরা, কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারও। তবে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড সিরিজে ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন থাকলেও, তাঁকে এই শিবিরে রাখা হয়নি।
[আরও পড়ুন: East Bengal: ১৬৫৭ দিন পর ডার্বি জিতে কীভাবে সেলিব্রেশন করল ইস্টবেঙ্গল? দেখুন ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
পেনাল্টি মিসেও জোড়া গোলে মহানায়ক মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
-
‘আপনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলব’, মোদিকে আবেগঘন চিঠি শুভেন্দুর
-
সর্বকালের সেরা, ‘হ্যান্ড অফ গডে’র দিন বিশ্বকাপে গোলের রেকর্ড ভাঙলেন GOAT মেসি
-
বাজেটে বরাদ্দ ৫০ কোটি, প্রসার ঘটবে ভাষা-সংস্কৃতির, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মূল মানতার
-
‘আসল’ তৃণমূলে গিয়ে মমতার চেয়ারে টান! ফিরহাদ, অরূপ-সহ একগুচ্ছ নেতাকে শোকজ কালীঘাটের