সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই IPL-এর আরও একটি মরশুম। করোনা অতিমারীর কারণে গত বছর দুবাইয়ে (Dubai) হলেও এবার তা আয়োজিত হতে চলেছে দেশের মাটিতেই। বৃহস্পতিবারই ছিল মিনি নিলাম পর্ব। সেখানেই আটজন নতুন ক্রিকেটারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।
কয়েকদিন আগেই টম ব্যান্টন, ক্রিস গ্রিন, নিখিল নায়েক, সিদ্ধার্থ এম এবং সিদ্ধেশ ল্যাডকে ছেড়ে দিয়েছিল কলকাতা। এদিন শুরুতেই শাকিব আল হাসানকে দলে নেয় কলকাতা। এর আগেও নাইটদের দলে ছিলেন বাংলাদেশের অলরাউন্ডারটি। এবার ফের পুরনো দলেই প্রত্যাবর্তন হল তাঁর। শাকিবকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় পেল কিং খানের দল। এরপর প্রথম দফায় অবিক্রিত থেকে শেষমেশ ২ কোটি টাকায় নাইট শিবিরে এলেন হরভজন সিং। ৭৫ লক্ষ টাকায় বেন কাটিংকেও কিনেছে নাইটরা। এছাড়া পরবর্তীতে শেলডন জ্যাকসন (২০ লক্ষ), করুণ নায়ার (৫০ লক্ষ), পবন নেগি (৫০ লক্ষ), ভেঙ্কটেশ আইয়ার (২০ লক্ষ), বৈভব আরোরাকে (২০ লক্ষ) দলে নেওয়া হয়েছে। তবে গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিশ্চানদের দলে নেওয়ার চেষ্টা করলেও তাতে সফল হয়নি কেকেআর।
[আরও পড়ুন: মর্মান্তিক! পুণেতে ম্যাচ চলাকালীন হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু ক্রিকেটারের]
এদিকে, এদিন কেকেআরের নিলামের টেবিলে ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান এবং জুহি চাওলার মেয়ে জাহ্নবী। খোদ জুহি সেই ছবি শেয়ার করেন। আর এটা দেখার পর অনেকেই প্রশংসা করেন। কেউ কেউ আবার আরিয়ানের সঙ্গে শাহরুখের মিলও খুঁজে পান।
So happy to see both the KKR kids, Aryan and Jahnavi at the Auction table .. 🙏😇💜💜💜
@iamsrk @KKRiders pic.twitter.com/Hb2G7ZLqeF— Juhi Chawla (@iam_juhi) February 18, 2021
Are you sure it’s Aaryan and not @iamsrk ?
— Nautanki Saala (@RediffMale) February 18, 2021
it’s time to handover the charge with new generation, both look great!
— Ashfak Azar (@AshfakA) February 18, 2021
[আরও পড়ুন: জমজমাট IPL নিলাম, কেকেআরে কামব্যাক শাকিবের, টাইটেল স্পনসর হিসেবে ফিরল VIVO]
সর্বশেষ খবর
-
উত্তরের সঙ্গে জুড়বে দক্ষিণবঙ্গ, দার্জিলিং-গঙ্গাসাগর হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর
-
কর্নাটকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী খাড়গে-সহ কংগ্রেসের ৩, জিতলেন এক বিজেপি প্রার্থী
-
এবার বেসরকারি হাসপাতালেও ফ্রি বেড! স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজাতে বড় ঘোষণা শারদ্বতের
-
প্রকাশ্যে ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ! ফিরছে ২৪ বছর আগের নিয়ম
-
‘দ্রাবিড় সভ্যতা’র উত্তরাধিকার! জাতীয় দলে ডাক পেল রাহুলপুত্র অন্বয়