সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুজিব উর রহমান (Mujeeb Ur Rahman), নবীন উল হক (Naveen Ul Haq) এবং ফজলহক ফারুকিকে (Fazalhaq Farooqi) বড় সড় শাস্তি দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দেশের হয়ে খেলাকে গুরুত্ব না দিয়ে ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য এই তিন আফগান ক্রিকেটারের উপরে নেমে আসে শাস্তির খাঁড়া।
২০২৪ সালের বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে না তাঁদের। আগামী ২ বছর কোনও ধরনের টি-টোয়েন্টি লিগে অংশ নিতে পারবেন না তাঁরা। আফগান ক্রিকেট বোর্ড এই ত্রয়ীকে এনওসি দেবে না বলে স্থির করেছে।
[আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না চাওয়ার জের, বড় শাস্তির মুখে সুমিত নাগাল]
এদিকে মুজিবকে ফ্র্যাঞ্চাইজি লিগে নিষিদ্ধ ঘোষণা করায় চাপে পড়ে গেল কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারিনের ব্যাক আপ হিসেবে আফগান স্পিনার মুজিব উর রহমানকে নেওয়া হয়েছিল এবারের নিলামে। মুজিব যদি সত্যিই খেলতে না পারেন, তাহলে তাঁর বিকল্প কে হবেন নাইট রাইডার্সে? মুজিবকে নিলামে ২ কোটি টাকার বিনিময়ে কিনেছিল কেকেআর। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তিন আফগান ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি লিগে নিষিদ্ধ ঘোষণা করায় সমস্যা বাড়ল কেকেআর শিবিরে, একথা বলাই বাহুল্য।
নবীন উল হক আবার লখনউ সুপার জায়ান্টসের প্লেয়ার। গতবারের আইপিএলে খেলার মধ্যেই বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন নবীন। তার জের চলে বহুদিন। অন্যদিকে ফজলহক ফারুকিকে রিটেইন করেছে সানরাইজার্স হায়দরাবাদ। অন্য দুই ফ্র্যাঞ্চাইজিও কিন্তু সমস্যায় পড়বে আফগান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের ফলে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই তিন ক্রিকেটার আফগান ক্রিকেট বোর্ডের নব্য চুক্তিতে সই করতে চাননি। তার উপরে ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁদের খেলতে দেওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন বোর্ডের কাছে। আফগান ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ”ওরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে চেয়েছিল। কেন্দ্রীয় চুক্তিতে সই করতে রাজি নয়। দেশের হয়ে না খেলে ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থ দেখাই ওদের আসল উদ্দেশ্য। রিলিজ চাওয়ায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য করল।”
[আরও পড়ুন: মিশন এশিয়ান কাপ, সাহালের চোটে চিন্তায় স্টিমাচ]
সর্বশেষ খবর
-
‘টক্সিক’-এ যশের শয্যাসঙ্গিনী হয়ে বিতর্কে! পাপারাজ্জিরা ছেঁকে ধরতেই ক্যামেরায় ধাক্কা তারা সুতারিয়ার
-
নন্দীগ্রামে প্রার্থী হবেন মমতা? খোঁচা দিয়ে দিলীপ বললেন, ‘আর কোথায় কোথায় হারতে চান…’
-
মোদিকে টক্কর দেওয়া অজয় রাই নন, উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে মুসলিম মুখের ভাবনা কংগ্রেসের
-
বাঘের হানায় ‘ব্রেনডেড’ অজিতের অঙ্গ সংগ্রহে ১২ ঘণ্টা দেরি! কেন? উঠছে প্রশ্ন
-
ভূমিধসে বিধ্বস্ত সিকিম, পাহাড় থেকে নামছে কাদার স্রোত! বন্ধ রিম্বি-ইয়াকসুম প্রধান সড়ক