সেই ছোট্টবেলার বন্ধুত্ব। একসঙ্গে শিবাজি পার্ক থেকে দু’জনের উত্থান। তারপর দু’জনের পথ দু’দিকে বেঁকে গিয়েছে। বিনোদ কাম্বলি গুরুতর অসুস্থ। মাঝে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। তা বলে বন্ধু শচীন তেণ্ডুলকরের জন্মদিন ভোলা যায়? ৫৩ বছরে পা দিলেন ‘মাস্টার ব্লাস্টার’। আর বিশেষ দিনে কাম্বলি ফিরে গেলেন সেই শিবাজি পার্কে। ‘ইয়ে দোস্তি’র সুরে ‘পার্টনার’কে জন্মদিনের (Sachin Tendulkar Birthday ) শুভেচ্ছা জানালেন কাম্বলি।
একটি আইসক্রিম কোম্পানির বিজ্ঞাপনে দেখা গেল ভারতের প্রাক্তন ক্রিকেটারকে। শিবাজি পার্কে বসে কাম্বলি বলছেন, “পার্টনার, আজ তো সেলিব্রেশন করতেই হবে।” এরপর পার্কের আট থেকে আশি, সবার হাতেই আইসক্রিম তুলে দেন। তার মধ্যে দুই খুদে ক্রিকেটারকে দেখে অনেকেরই মনে হতে পারে যেন শচীন ও কাম্বলির পুরনো সংস্করণ। যা দেখে নস্ট্যালজিক হয়ে পড়ছেন অনেকেই। পিছনে বাজতে থাকে ‘শোলে’র সেই বিখ্যাত গান ‘ইয়ে দোস্তি…।’ শেষে কাম্বলি বলেন, “শুভ জন্মদিন পার্টনার।” তবে ওই ভিডিওয় শচীনকে দেখা যায়নি।
আরও পড়ুন:
কাম্বলি (Vinod Kambli) বলেন, “আজকের দিনটা আমার জন্য স্পেশাল। ২৪ এপ্রিল এলে আমার ‘পার্টনার’ শচীনের কথা খুব মনে পড়ে। ছোট বয়সে একসঙ্গে দারুণ সব মুহূর্ত কাটিয়েছি। একসঙ্গে জন্মদিন সেলিব্রেট করেছি, ময়দান দাপিয়েছি। আমাদের বন্ধন অবিচ্ছেদ্য।” সাম্প্রতিক সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কাম্বলি। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে প্রাক্তন ক্রিকেটারের। যার জেরে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে ক্রমশ। শুধু তাই নয়, প্রাক্তন ক্রিকেটারের ব্রেন স্ট্রোক হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাঁর চিকিৎসায় পাশে এসে দাঁড়িয়েছেন শচীন।
View this post on Instagram
তাঁর জন্মদিনে দেশজুড়ে শুভেচ্ছা বার্তার ঢল। পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছেন ক্রিকেটের ‘ঈশ্বর’। যেখানে স্ত্রী অঞ্জলি, মা রজনী তেণ্ডুলকর ছাড়াও আছে পোষ্য কুকুর। সঙ্গে ক্যাপশনে ‘মাস্টার ব্লাস্টার’ লিখেছেন, ‘মা, অঞ্জলি ও ঝামেলা করার জন্য একজনকে (পোষ্য কুকুর) নিয়ে দিন শুরু হল। একজন মানুষ এর থেকে বেশি আর কেউ চায়?’ শচীনের জন্মদিন উপলক্ষে এদিন প্রচুর ভক্ত জড়ো হয়। তাঁদের সামনেই কেক কাটেন শচীন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথায় বন্দুক ঠেকিয়ে পুত্রবধূকে লাগাতার ধর্ষণ শ্বশুরের! বাপের বাড়ি যেতেই ফোনে তিন তালাক স্বামীর
-
‘বহিষ্কৃত’ ঋতব্রত কীভাবে বিরোধী দলনেতা? হাই কোর্টে সওয়াল কল্যাণের
-
অথিতির যৌনগন্ধী মন্তব্যে চরমে বিতর্ক! এবার সঞ্চালক প্রণীতের বিরুদ্ধে দায়ের এফআইআর
-
রাত বাড়লেই বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা; কেন হয়, দমন করা যায় কীভাবে?
-
সাঁড়াশি চাপে অভিষেক! সই জাল কাণ্ডের পর ডিজে মন্তব্যের মামলাও গেল সিআইডির হাতে