Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬

মিলানেই বসছে বিরুষ্কার বিয়ের আসর! দুই পরিবারের ইটালি যাত্রায় নয়া জল্পনা

গণ্ডোলার দেশেই নাকি রূপকথার বিয়ে করতে চলেছেন বিরাট-অনুষ্কা!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৯, ১৭:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৯, ১৭:৩৭

options
link
মিলানেই বসছে বিরুষ্কার বিয়ের আসর! দুই পরিবারের ইটালি যাত্রায় নয়া জল্পনা zoom

তপন বকসি, মুম্বই: দিনদুয়েক আগে বিয়ে করেছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। আর এবার পালা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির! কয়েকদিন আগে পর্যন্ত ব্যাপারটা ছিল স্রেফ চর্চার বিষয়। খবরের কাগজের গসিপ কলমের চটপটা খবর। বুধবারের পর কিন্তু আর তেমনটা বলা যাচ্ছে না। বিরাট-অনুষ্কার বিয়ে নিয়ে একের পর এক উড়ে আসা খবর আর সেই সব খবরকে নস্যাৎ করে দুই তারকার প্রতিনিধিদের বিবৃতি প্রদানের সিরিয়াসনেস দেখে মনে হচ্ছে, ‘কুছ তো খিচড়ি পাক রহা হ্যায়!’ আর সেই খিচুড়ির গন্ধে গন্ধেই মালুম পড়ল, গণ্ডোলার দেশেই রূপকথার বিয়ে করতে চলেছেন বিরাট অনুষ্কা। ছাদনাতলাটি ভেনিস না রোম, নাকি রোম্যান্টিক লেক কোমো, তা অবশ্য জানা যায়নি, তবে ঘনিষ্ঠ সূত্রে যে খবর সামনে এসেছে, তা হল, বৃহস্পতিবারই মিলানের উদ্দেশে রওনা হতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বাগদত্তা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। সঙ্গে যাচ্ছেন তাঁদের বাবা-মা-ভাই-বোন, এমনকী দুই পরিবারের সমস্ত ঘনিষ্ঠ আত্মীয় বন্ধুরাও। কারণ, আগামী ৯-১৩ ডিসেম্বর ইটালিতেই বসতে চলেছে দুই পাঞ্জাবি পাত্র-পাত্রীর গন্তব্য বিয়ের আসর। সেখানেই বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে সেজে জমজমাট পাঞ্জাবি বিয়ের আসরের মধ্যমণি হবেন কনে অনুষ্কা।

[বেলজিয়াম ম্যাচ গড়াল সাডেন ডেথে, রুদ্ধশ্বাস জয় ভারতের]

বিরাট-অনুষ্কার বিয়ে, ভাল কথা। কিন্তু, গোটা বিষয়টি নিয়ে এত ঢাকঢাক গুড়গুড়ের কারণ কী? আসলে রূপকথায় টুইস্টও রয়েছে। আর সেই টুইস্ট গোয়েন্দা গল্পের সাসপেন্সকেও হার মানায়। একদিকে যেখানে বিরাট-অনুষ্কার ঘনিষ্ঠ সূত্রই ইতালি যাওয়ার বিষয়টি জানাচ্ছেন, তখন খোদ অনুষ্কার মুখপাত্রের মন্তব্য, “গোটাটাই গুজব। বিরাট আর অনুষ্কার যে জল্পনা সর্বত্র চলছে, তাতে বিন্দুমাত্র সত্যি নেই।” অথচ বিরাটের কোচ রাজকুমার শর্মাও যে ইতালি যাচ্ছেন সেই খবর এসেছে একটি বিশেষ সূত্রে। বিয়েতে যোগ দেওয়ার জন্য বিরাটের বহু আত্মীয় বন্ধুও আসছেন ইটালি। বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার থেকে শুরু হওয়া একটি ম্যাচে থাকতে পারবেন না। কারণ হিসেবে রাজকুমার বলেছেন, তার ভাইপোর বিয়ে। ফলে বিরাটের বিয়ের জল্পনা তাতে আরও বেড়েছে। সূত্রের খবর, এই বিয়ের অনুষ্ঠানে বিরাটের কোনও সতীর্থকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। শুধু ঘনিষ্ঠরাই বিয়ের দিন হাজির থাকবেন। তবে ভারতীয় ক্রিকেট দলের কোনও সদস্য থাকছেন না। বলিউড তারকারাও থাকছেন না। তাঁদের জন্য মুম্বইয়ে ফিরে একটি পাঁচতারা হোটেলে বিশেষ রিসেপশন পার্টির আয়োজন করবে বিরুষ্কা। সেখানে থাকবেন বিসিসিআই প্রধানরা এবং রাজনৈতিক নেতৃত্বও। এদিকে, অনুষ্কার ঘনিষ্ঠ মহল বিয়ের খবরকে জল্পনা বলে উড়িয়ে দিলেও জানিয়েছে অনুষ্কা কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি নিচ্ছেন। অন্যদিকে, বিরাট যে এই ডিসেম্বরে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ থেকে অব্যাহতি চেয়েছিলেন, তার সঙ্গেও মিলিয়ে দুয়ে দুয়ে চার করছেন অনেকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আসন্ন অলিম্পিক থেকে নির্বাসিত রাশিয়া]

ক্রিকেট ওয়েডস বলিউড ব্যাপারটা বরাবরই রূপকথার। খেলোয়াড় আর সুন্দরী নায়িকাদের সংসারপাতি বড্ড পছন্দ করেন ভারতবাসী।ক্রিকেটারের সঙ্গে বলিউড তারকার বিয়ে এর আগেও হয়েছে। টাইগার পতৌডি-শর্মিলা ঠাকুর, আজহারউদ্দিন-সঙ্গীতা বিজলানির পথে হেঁটেছেন হরভজন সিংহ-গীতা বসরা, যুবরাজ সিংহ-হ্যাজেল কিচ, জাহির খান-সাগরিকা ঘাটগে। এবার একই পথে হাঁটছেন বিরাট-অনুষ্কা। বেশ কিছুদিন ধরেই তাদের বিয়ের জল্পনা চলছিল। গত বছরের ডিসেম্বরে বিয়ে হবে বলে শোনা গিয়েছিল। শেষপর্যন্ত অবশ্য সেই গুজব মিথ্যা বলে প্রমাণিত হয়। তবে সেই রূপকথার বিয়ে নিয়ে এমন ধোঁয়াশা আগে কখনও হয়নি। অনুষ্কার ঘনিষ্ঠ মহল যতই অস্বীকার করুন, আদতে ধোঁয়া যখন উঠেছে আগুন তো কোথাও না কোথাও জ্বলেছেই বিশ্বাস ভক্তদের।

[খাঁটি বাঙালি বরের বেশেই সোনমের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন সুনীল]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.