Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
T20 World Cup 2024

T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত-বিরাটকে খেলানোর দাবি জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মহাতারকা

বিরাট-রোহিতেই ভরসা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৩, ১৫:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৩, ১৫:৪৭

options
link
T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত-বিরাটকে খেলানোর দাবি জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মহাতারকা zoom
এই মুহূর্তে ভারতীয় ব্যাটিংয়ের শেষকথা। বিরাট ও রোহিত। ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের ১০ নভেম্বর। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। জাতীয় দলের হয়ে শেষবার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। এর পর থেকে দুই মহাতারকাকে ২০ ওভারের ফরম্যাট খেলতে দেখা যায়নি। একাধিক ক্রিকেট পণ্ডিতের দাবি, ২০২৪ সালের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার (Team India) দুই মহাতারকার খেলার কোনও সম্ভাবনাই নেই। যেহেতু হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) গত বছর ধরে জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করছেন। ফলে অনেকেই মনে করছেন আগামী বছরের জুন মাস থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিকের হাতেই থাকবে দলের ব্যাটন। যদিও ওয়াসিম আক্রমের (Wasim Akram) দাবি, রোহিতের হাতেই টি-টোয়েন্টি দলের ব্যাটন থাকা উচিত। একইসঙ্গে ২০ ওভারের কাপযুদ্ধে বিরাটকে রাখার দাবি জানালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

‘সুলতান অফ সুইং’ বলেছেন, “রোহিত ও বিরাটের মতো অভিজ্ঞ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গড়া ভারতের পক্ষে সম্ভব নয়। আর তাই দুজনকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত। এবং সেই দলের অধিনায়কের দায়িত্ব রোহিতের কাঁধেই দেওয়া উচিত। জানি গত এক বছর ধরে হার্দিক এই ফরম্যাটে অধিনায়কত্ব করছে। তবে রোহিত অন্য পর্যায়ের অধিনায়ক। ও কতবড় অধিনায়ক এবং ব্যাটার সেটা এবারের ৫০ ওভারের বিশ্বকাপে গোটা দুনিয়া দেখেছে। তাই রোহিতকে দলে রাখতেই হবে।”

Advertisement

[আরও পড়ুন: ভারতীয় টেলিভিশনের ইতিহাসে রেকর্ড! কাপযুদ্ধের ফাইনালের সাক্ষী ৩০ কোটি দর্শক]

এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটকে দলে রাখার বিষয়ে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক যোগ করেছেন, “বিরাট সব ফরম্যাটে সফল। ফিটনেস নিয়ে নতুন ভাবে কিছুই বলতে হবে না। কতটা ফিট এবং ওর মধ্যে কতটা রানের খিদে রয়েছে সেটা বিশ্বকাপেই আমরা দেখেছি। আর তাই এই মুহূর্তে দলের সেরা ব্যাটারকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলিয়ে দেওয়া উচিত।”

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিত এখনও পর্যন্ত ১৪৮টি ম্যাচ খেলেছেন। তাঁর রান ৩৮৫৩। সর্বোচ্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৩ বলে ১১৮। গড় ৩১.৩২। ১৩৯.২৪ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ৪টি শতরান ও ২৯টি অর্ধশতরান। অন্যদিকে বিরাটও এই ফরম্যাটে বছরের পর বছর ধরে একাধিক ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন। ১১৫টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর রান ৪০০৮ রান। সর্বোচ্চ আফগানিস্তানের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১২২ রান। গড় ৫২.৭৩। ১৩৭.৯৬ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ১টি শতরান ও ৩৭টি অর্ধশতরান। এহেন বিরাট ও রোহিতকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যায় কিনা সেটাই দেখার।

[আরও পড়ুন: Gautam Gambhir: কীসের তিক্ততা! নিজের প্রিয় ব্যাটিং সঙ্গী হিসেবে ‘শত্রু’কেই বেছে নিলেন গম্ভীর]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.