সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজের আগে আচমকাই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। সাদা জার্সি তুলে রেখেছেন রোহিত শর্মাও। তাঁদের ছাড়াই ইংল্যান্ডে অসাধ্যসাধন করে সিরিজ ড্র করেছে শুভমান গিলের টিম ইন্ডিয়া। ওভালে তৃতীয় দিনের ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন রোহিত শর্মা। আর সেখানে জয়ের পর বার্তা দিলেন বিরাট কোহলিও।
ওভালে ৬ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। তারপর সোশাল মিডিয়ায় বিরাট লিখেছেন, ‘ভারতের অসাধারণ জয়। সিরাজ ও প্রসিদ্ধের লড়াকু মানসিকতা ও দৃঢ়তা আমাদের এই অসাধারণ জয় এনে দিয়েছে। সিরাজের কথা তো আলাদা করে বলতেই হয়। যে দলের জন্য সব ঝুঁকি নিতে প্রস্তুত। ওর জন্য খুব খুশি।’
Great win by team india. Resilience and determination from Siraj and Prasidh has given us this phenomenal victory. Special mention to Siraj who will put everything on the line for the team. Extremely happy for him ❤️@mdsirajofficial @prasidh43
— Virat Kohli (@imVkohli) August 4, 2025
অন্যদিকে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘টিম ইন্ডিয়ার অসাধারণ জয়। টেস্ট ক্রিকেট এখনও সেরা ফরম্যাট। শুভমান গিলের নেতৃত্বে যে দল জিতেছে, তাদের অভিনন্দন জানাই। বিশ্বের কোনও প্রান্তে সিরাজ কখনও দলকে হতাশ করেনি। ওকে বল করতে দেখলেও ভালো লাগে। প্রসিদ্ধ, আকাশ দীপ, জয়সওয়ালরা ভালো খেলেছে। জাদেজা, ওয়াশিংটন, পন্থের জন্য দারুণ সিরিজ কাটল। এই তরুণ দল যথেষ্ট ধারাবাহিক।’
Fantastic from Team India . Test cricket ,best format by far..congratulations to all members and coaches led by the fantastic shubman gill..Siraj has never let this team down any part of the world..such a treat to watch .well done prasidh,Akashdeep,jaiswal @mdsirajofficial…
— Sourav Ganguly (@SGanguly99) August 4, 2025
ওভাল টেস্টের তৃতীয় দিনে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন রোহিত শর্মা। পরনে নীল শার্ট ও নীল জিনস। সঙ্গে টুপি ও সানগ্লাস। দর্শকাসনেও নিজেকে কিছুটা ‘লুকিয়ে’ রেখেছিলেন রোহিত। তবে প্রাক্তন ভারত অধিনায়ক একবার ক্যামেরায় একবার ধরা পড়তেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস শুরু হয়ে যায়। তিনি অবশ্য কোনও বার্তা দেননি। তবে নিশ্চয়ই রোহিতও খুশি।
সর্বশেষ খবর
-
ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ফুটবলার! বিশ্বকাপের ম্যাচ খেলার পরই প্রকাশ্যে বিস্ফোরক খবর
-
‘বাল্যবন্ধুর অনুপ্রেরণায় বিরাট ভাইফোঁটার উৎসব করবেন মেসি’, অরূপ বিশ্বাসকে বিদ্রুপ ভাস্বরের
-
বায়ুসেনা আধিকারিকের স্ত্রীকে ধর্ষণ, বলপূর্বক ধর্মবদল! অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত মৌলবী
-
অবশেষে দেখা মিলল অরূপের, গরহাজিরার হ্যাটট্রিকের পর থানায় প্রাক্তন মন্ত্রী
-
বর্ষার আগে হাওড়া শহরের সব নালা পরিষ্কার! বিদ্যুৎস্পৃষ্ট রুখতে পদক্ষেপের আশ্বাস মন্ত্রী অগ্নিমিত্রার