সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই ক্রিকেটের একের পর এক মেগা ইভেন্ট। এশিয়া কাপের পরেই ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। আগামী ২ মাস খুব গুরুত্বপূর্ণ। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন ভারতীয় দলের একাধিক সিনিয়র ক্রিকেটার।
সেই তালিকাতে রয়েছে বিরাট কোহলির নামও। ওয়েস্ট ইন্ডিজ থেকে চাটার্ড বিমানে দেশে ফিরেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এর বিশ্রামের মাঝেই নিজেকে আরও একবার বদলে ফেললেন বিরাট (Virat Kohli)। সেই ভিডিও ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি।
[আরও পড়ুন: ব্রায়ান লারা অতীত! হায়দরাবাদের নতুন কোচ ড্যানিয়েল ভিত্তোরি]
Virat Kohli new hair cut 💇♂️ pic.twitter.com/hdbayilVSL
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) August 6, 2023
নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে কতটা নিখুঁত বিরাট কোহলি তা আমাদের সকলেরই জানা। প্রায়শই নতুন নতুন হেয়ার কাট করে থাকেন বিরাট কোহলি। ঘনঘন নিজের লুকসও বদলান। এবার এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আরও একবার নয়া অবতারে ধরা দিলেন বিরাট কোহলি।
ফের নিজের নতুন হেয়ার কাটিং করালেন ‘কিং কোহলি’। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে পার্লারে চুল কাটছেন কোহলি। নেই ঝুলপি, কানের উপর দিয়ে চুলের রেখা। নয়া লুকে বিরাট।
[আরও পড়ুন: সবার আগে অজিদের দল ঘোষণা, চোট পাওয়া কামিন্সদের স্কোয়াডে নেই তারকা ব্যাটার! কে তিনি?]
সর্বশেষ খবর
-
অতীত থেকে শিক্ষা, হিমাচলে বিপর্যয় মোকাবিলায় বিশেষ প্রস্তুতি, প্রশিক্ষণে আধিকারিকরাও!
-
টানা ১৪ ঘণ্টা দৌড়, ১০০ কিলোমিটার রানআপে বল, বিশ্বরেকর্ড ইংরেজ পেসারের
-
উষ্ণতম আগস্ট! ভরা বর্ষাতেও চুরমার ১২৫ বছরের রেকর্ড, উষ্ণায়নই ‘ভিলেন’?
-
১০ বছর বয়স ভাঁড়ানো ক্রিকেটারের গায়েও উঠেছে জার্সি, কোথায় ছিল বঙ্গক্রিকেটে ‘ভেরিফিকেশন সেল’?
-
মাঝআকাশে বিকল যন্ত্র, নিয়ন্ত্রণ হারানো ককপিটে ‘নেশাগ্রস্ত’ পাইলট! এয়ার ইন্ডিয়া তদন্তে বিস্ফোরক তথ্য