সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের ফাঁকেই বেঙ্গালুরুতে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। কখনও সামনে আসছে তারকা দম্পতির জিমের মধ্যে নাচের ছবি, তো কখনও খাওয়া-দাওয়া করতে রেস্তরাঁয় যাচ্ছেন তাঁরা। কিন্তু তার মধ্যেই অনুষ্কার এক অনুরাগীর কাণ্ডে তেলে বেগুনে জ্বলে উঠলেন কোহলি।
ঠিক কী হয়েছে? আসলে সম্প্রতি শহরের এক অতি জনপ্রিয় রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন বিরাট ও অনুষ্কা। তারকা দম্পতি যে সেখানে হাজির হয়েছেন, সে খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। রেস্তরাঁর বাইরে ভক্তদের ভিড় জমে যায়। আর সেখান থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠতে যাওয়ার আগেই ঘটে বিপত্তি। অভিযোগ, ভিড়ের মধ্যে দিয়ে বিরাট (Virat Kohli) ও অনুষ্কা এগিয়ে আসার সময় নিরাপত্তা ভেঙে অনুষ্কার একেবারে কাছাকাছি চলে আসেন এক অনুরাগী। অনুষ্কার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। আর তা দেখেই মেজাজ হারান আরসিবি (RCB) ক্যাপ্টেন।
[আরও পড়ুন: ‘দরকারে আমাকে মারো, গরিবদের না’, বীরভূম থেকে রাজনৈতিক হিংসা নিয়ে বিজেপিকে নিশানা ফিরহাদের]
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিও। তাতেই দেখা যায়, এক অনুরাগী সেলফির জন্য অনুষ্কার (Anushka Sharma) দিকে এগিয়ে আসামাত্র রেগে আগুন হয়ে যান বিরাট। সঙ্গে সঙ্গে ওই অনুরাগীকে অনুষ্কার থেকে দূরে সরে যেতে বলেন।
Virat Kohli got mobbed in Bengaluru 😆❤️🔥 after lunch date with Anushka nd family . pic.twitter.com/JYHNtDaYMo
— “ (@KohlifiedGal) April 22, 2023
সোমবার বেঙ্গালুরুর এক আবাসনে এক বিজ্ঞাপনের শুটিংয়ে হাজির হয়েছিলেন বিরুষ্কা। সেখানে তাঁদের একসঙ্গে ব্যাডমিন্টন খেলতে দেখা যায়। আচমকা সেলেব কাপলকে চোখের সামনে দেখে অবাক ও উচ্ছ্বসিত আবাসনের বাসিন্দারা। বিরুষ্কা ঢুঁ মেরেছিলেন নিজেদের কোম্পানিতেও। বিরাট-অনুষ্কার সারপ্রাইজ ভিজিট দারুণ উপভোগ করেছেন কর্মীরা।
[আরও পড়ুন: একই ফ্রেমে দেখা গিয়েছিল মোদির সঙ্গে, সিডনিতে ৫ মহিলাকে ধর্ষণে দোষী সাব্যস্ত সেই BJP নেতা]
সর্বশেষ খবর
-
মেডিক্যাল কলেজের অধ্যাপকদের পদোন্নতিতে আর স্বজনপোষণ নয়! বড় পদক্ষেপ রাজ্যের
-
স্বরূপ গ্রেপ্তার হতেই খেলা শেষ! প্র্যাকটিস বন্ধ সুরুচির, আদৌ খেলবে শ্রীভূমি-ডায়মন্ড হারবার?
-
চাকরির ‘টোপ’ দিয়ে হাতানো জমিতে প্রাসাদ! জনতার বিক্ষোভে ‘গৃহবন্দি’ তৃণমূল নেতা
-
সরকারি বাড়ি পেতে নিজের তথ্য যাচাই করুন নিজেই! সাধারণের সুবিধার্থে নয়া অ্যাপ আনল রাজ্য
-
অভিনয় থেকে অবসর নিচ্ছেন অক্ষয়! ‘মৃত্যুর ৫ মিনিট আগে…’, কোন ইঙ্গিত খিলাড়ি কুমারের?