সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এগিয়ে আসছে ভারত-ইংল্যান্ড (India vs England) টেস্ট ম্যাচ। ভারতের বিরুদ্ধে খেলতে নামলেই প্রতিপক্ষ সবার আগে বিরাট কোহলির (Virat Kohli) উইকেট তুলতে চায়। কোহলিকে ফেরাতে পারলে প্রতিপক্ষ মনে করে অর্ধেক ম্যাচ জেতা হয়ে গিয়েছে।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের বল গড়ানোর আগে ইংল্যান্ডের বোলার ওলি রবিনসন (Ollie Robinson) বলেছেন, কোহলির অহং বোধ বেশি। লাল বলের ক্রিকেটে ও আধিপত্য বজায় রাখার চেষ্টা করবে। ২০২১ সালে ইংল্যাল্ড সফরে গিয়েছিল ভারত। সেই সিরিজে রবিনসন তিনবার আউট করেছিলেন কোহলিকে।
[আরও পড়ুন: ডুরান্ড ফাইনালে তিনিই ছিলেন নায়ক, ওড়িশায় পেনাল্টি নষ্ট করে ভিলেন কি পেত্রাতোস?]
ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটকে রবিনসন বলেছেন, ” সেরা প্লেয়ারের বিরুদ্ধেই খেলতে ইচ্ছা করে। তাই না? আর সেরা খেলোয়াড়কেই আউট করতে চায় সবাই। কোহলি অন্যতম সেরা খেলোয়াড়। ওর অহংবোধ খুব বেশি। আর এই অহংবোধই ওর সম্পদ। ভারতে ও প্রাধান্য বিস্তার করতে চায়, রান করে যেতে চায়। অতীতে আমাদের মধ্যে লড়াই চলেছে, আর আগামী লড়াইটাও খুবই উত্তেজক হতে চলেছে।”
এবারের ভারত সফর রবিনসনের কাছে অন্যরকম হতে চলেছে। নিজের জায়গা সুদৃঢ় করার মঞ্চও এটা। রবিনসন বলেছেন, ”ভারত সফরে যদি ভালো পারফরম্যান্স করি, তাহলে দলে আমার জায়গা পাকা হবে।” কোহলিকে বল করার জন্য মুখিয়ে রয়েছেন রবিনসন।
[আরও পড়ুন: রিজার্ভ বেঞ্চ দিয়েই কিস্তিমাত কোচ কুয়াদ্রাতের, বলছেন মনোরঞ্জন]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক