Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Amanpreet Singh Gill

মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত সতীর্থ! ক্রিকেটারের মৃত্যুতে শোকস্তব্ধ বিরাট-যুবরাজরা

এত অল্প বয়সে কী করে মৃত্যু হল প্রাক্তন ক্রিকেটারের, তা এখনও অজানা। তবে অমনপ্রীতের অকাল প্রয়াণে ক্রিকেটমহলের অনেকেই শোকপ্রকাশ করেছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৫:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৫:৩৬

options
link
মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত সতীর্থ! ক্রিকেটারের মৃত্যুতে শোকস্তব্ধ বিরাট-যুবরাজরা zoom
প্রয়াত অমনপ্রীত সিং গিল।
Advertisement

মাত্র ৩৬ বছর বয়সে অমনপ্রীত সিং গিলের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ক্রিকেটবিশ্ব। না ফেরার দেশে চলে যাওয়া সতীর্থর মৃত্যুতে ভেঙে পড়েছেন বিরাট কোহলিও। এত অল্প বয়সে কী করে মৃত্যু হল প্রাক্তন ক্রিকেটারের, তা এখনও অজানা। তবে অমনপ্রীতের (Amanpreet Singh Gill) অকাল প্রয়াণে ক্রিকেটমহলের অনেকেই শোকপ্রকাশ করেছেন। সেই তালিকায় রয়েছেন যুবরাজ সিংও।

বুধবার আচমকাই খবর ছড়ায়, প্রয়াত হয়েছেন অমনপ্রীত। তারপর থেকেই চর্চা শুরু হয় অপেক্ষাকৃত অপরিচিত এই ক্রিকেটারকে নিয়ে। বিরাট কোহলির সঙ্গে অনূর্ধ্ব ১৯ পর্যায়ে খেলেছেন তিনি। সেই দলে ছিলেন রবীন্দ্র জাদেজা, পীযূষ চাওলারাও। পেস বোলার হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন অমনপ্রীত। ২০০৭ সালে ভারতের অনূর্ধ্ব ১৯ দলে জায়গা পেয়েছিলেন তিনি। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে খেলতে নামেন। ওই সিরিজে ৯ উইকেট পেয়ে নজর কেড়েছিলেন।

Advertisement

যদিও ২০০৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলে সুযোগ পাননি অমনপ্রীত। সেবার বিরাটের নেতৃত্বে বিশ্বকাপ জেতে ভারতের জুনিয়র ব্রিগেড। তারপরে আইপিএলে কিংস ইলেভন পাঞ্জাবের স্কোয়াডে ছিলেন অমনপ্রীত। পাঞ্জাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন। তবে সেভাবে সাফল্য পাননি। পরে পাঞ্জাবের নির্বাচক কমিটির সদস্য ছিলেন। মাত্র ৩৬ বছর বয়সে অমনপ্রীতের প্রয়াণে ভেঙে পড়েছেন বিরাট। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘অমনপ্রীত গিলের প্রয়াণের খবর পেয়ে আমি হতবাক, দুঃখিত। তার পরিবার এবং প্রিয়জনদের জন্য প্রার্থনা করি। অমনপ্রীত শান্তিতে বিশ্রাম নাও। ওম শান্তি।’

সতীর্থের অকাল প্রয়াণে যুবরাজ শোকপ্রকাশ করে লিখেছেন, ‘আমাদের কেরিয়ারের শুরুর দিকে ড্রেসিংরুম শেয়ার করেছি। অমনপ্রীত খুব চুপচাপ আর পরিশ্রমী ক্রিকেটার ছিল। খেলাটা ভালোবাসত। ওর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।’ পাঞ্জাব কিংসের তরফ থেকেও ইনস্টাগ্রামে শোকপ্রকাশ করা হয় অমনপ্রীতের মৃত্যুতে। শোকবার্তা দিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ)। পিসিএ’র বার্তা অমনপ্রীতকে শুধু মাঠের প্রতিভার জন্যই মনে রাখা হবে না, বরং খেলার প্রতিটি ক্ষেত্রে তার নিষ্ঠা ও প্রাণশক্তির জন্যও মনে রাখতে হবে-সেটা খেলার সময়ই হোক বা পর্দার আড়ালে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.