সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ বলে ছয় ছক্কা। এমনকী এক ওভারে ৩৭ রানের নজিরও রয়েছে। কিন্তু এক বলে ১৮ রান হতে দেখেছেন কখনও? ক্রিকেটের ইতিহাসে এটি অন্যতম সবচেয়ে ‘দামী’ ডেলিভারি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।
অদ্ভুত এ ঘটনা ঘটেছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (Tamil Nadu Premier League) ম্যাচে। সালেম স্পার্টান্সের জার্সিতে ইনিংসের শেষ ওভারে বল করছিলেন অভিষেক তানওয়ার। সেই পেসারই নিজের ওভারের শেষ বলে ঘটিয়েছেন এমন অবিশ্বাস্য ঘটনা। সাধারণত এক ওভারে যেখানে ১৮ রান হয়ে থাকে, সেখানে একটি বলেই পাঁচ-দশ নয়, একেবারে ১৮ রান দিয়ে বসলেন তানওয়ার। এমনটাও যে সম্ভব, ভিডিওটি চোখে না দেখলে বিশ্বাস করাই দায়। সেই ওভারের প্রথম ৫ বলে আট রান দিয়েছিলেন তানওয়ার। কিন্তু শেষ বলটি যেন শেষই হতে চাইল না। তিনটি নো, দুটি ছক্কা, দুটি রান এবং একটি ওয়াইড দিয়ে শেষ হয় একটি ডেলিভারির।
[আরও পড়ুন: শীঘ্রই অবসর ঘোষণা করতে চলেছেন ধোনি? চেন্নাই সুপার কিংসের ভিডিও উসকে দিল জল্পনা]
The most expensive delivery ever? 1 Ball 18 runs#TNPLonFanCode pic.twitter.com/U95WNslHav
— FanCode (@FanCode) June 13, 2023
অভিষেকের কীর্তি দেখে হতভম্ব দর্শকরাও। চিপক সুপার গিল্লিরের হয়ে ব্যাট হাতে সঞ্জয় যাদবও নিজের চোখকে কতখানি বিশ্বাস করতে পেরেছেন, সন্দেহ। এমন বিভীষিকার ডেলিভারি মনে রাখতে চাইবেন না অভিষেক। কিন্তু খেলার মাঠে কখন কী হয়, কে বলতে পারে। তবে অভিষেককে তুলোধোনা করতে ছাড়েননি ক্রিকেটপ্রেমীরা। যিনি পরপর নো বল করেন, তাঁর দলে সুযোগ পাওয়ার যোগ্য নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন অনেকে।
তবে এর আগে ২০১২/১৩ বিগ ব্যাশ লিগে এমন মুহূর্তের সাক্ষী থেকেছিলেন দর্শকরা। যেখানে হোবার্ট হ্যারিকেন্স বনাম মেলবোর্ন স্টার্সের ম্যাচে ক্রিন্ট ম্যাকে এক বলে ২০ রান দিয়েছিলেন।
[আরও পড়ুন: বৃষ্টি হলেও কমবে না অস্বস্তি, দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে বর্ষা? জানাল হাওয়া অফিস]
সর্বশেষ খবর
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট
-
হাওড়ায় তৃণমূল নেতার দলীয় অফিসে উদ্ধার বহু জাল ওষুধ! ড্রাগ কন্ট্রোল হানার পর ফাঁস চক্র
-
কাশীধামের আদলে সাজবে তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ দিবসে আসতে পারেন মোদি
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য