Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Sam Fanning

বল ছাড়লেও ছয়, বিশ্বকাপের মাঝেই আজব শট ‘আবিষ্কার’ তরুণ ব্যাটারের, ভাইরাল ভিডিওয় থ নেটপাড়া!

ব্যাটার বল ছাড়লেও, বল তাঁর ব্যাটকে ছাড়েনি। এই শটকে অনেকে সর্বকালের সেরা 'লিভ' বলছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৩:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৩:৩৩

options
link
বল ছাড়লেও ছয়, বিশ্বকাপের মাঝেই আজব শট ‘আবিষ্কার’ তরুণ ব্যাটারের, ভাইরাল ভিডিওয় থ নেটপাড়া! zoom
অজি ব্যাটার স্যাম ফ্যানিং। ফাইল ছবি

কেউ মারেন স্কুপ, কেউ মারেন পুল। ছক্কা হাঁকানোর নিত্যনতুন আবিষ্কার হচ্ছে ক্রিকেট দুনিয়ায়। তবে ব্যাটে বল যাতে না লাগে, সেই চেষ্টা করেও ছয়! এরকম আবার হয় নাকি? হ্যাঁ, সেই কাণ্ডই ঘটালেন অস্ট্রেলিয়ার ব্যাটার স্যাম ফ্যানিং (Sam Fanning)। যা দেখে নেটদুনিয়ার চোখ কপালে উঠছে। অনেকে আবার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও বিভিন্ন দেশের ব্যাটারদের থেকে এরকম ছয় দেখতে চাইছেন।

ব্যাপারটা ঠিক কী? অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে ঘরোয়া লিগ চলছে। সম্প্রতি সেখানে মুখোমুখি হয়েছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়া। পারথে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ২৩০ রান তাড়া করতে নেমেছিল। প্রথম ওভারেই ক্যামেরন ম্যাকক্লারের বলের মুখোমুখি হন ফ্যানিং। শরীরের একটু বাইরে আসা শর্ট ডেলিভারিটা খেলার কোনও ইচ্ছাই ছিল না ফ্যানিংয়ের। বলটা ছেড়েও দেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু তিনি বল ছাড়লেও, বল তাঁর ব্যাটকে ছাড়েনি। ব্যাটের পিছন দিকে লেগে বল উইকেটকিপারের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়। একেবারে ছক্কা! এরকম ছয় কি কেউ কখনও দেখেছে? ভেবে মরছেন ক্রিকেটপ্রেমীরা। অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। অনেকে মজা করে বলছেন, এরকম অভিনব শট খেলতে পারলে অস্ট্রেলিয়া হয়তো বিশ্বকাপের বাইরে চলে যেত না।

৩১ রানের ইনিংস ওই একটাই ছয় মারেন ফ্যানিং। তবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জিততে অসুবিধা হয়নি। ২ উইকেট হাতে নিয়েই ম্যাচ পকেটে ভরে তারা। তবে একদিনের কাপে ছয় ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে তারা, হেরেছে তিনটে। ফাইনালে উঠতে পারেনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.