Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Hardik Pandya

বোকা বানিয়ে পুরস্কারের টাকা হাতাতে চেয়েছিলেন পন্টিং! ১১ বছর আগের ‘যন্ত্রণা’ ফাঁস হার্দিকের

১১ বছর আগের 'যন্ত্রণা' ফাঁস করলেন হার্দিক। জানালেন, একটা সময় বোকা বানিয়ে পুরস্কারের টাকা হাতাতে চেয়েছিলেন পন্টিং। ঘটনাটা ঠিক কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ২১:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ২১:২৪

options
link
বোকা বানিয়ে পুরস্কারের টাকা হাতাতে চেয়েছিলেন পন্টিং! ১১ বছর আগের ‘যন্ত্রণা’ ফাঁস হার্দিকের zoom
রিকি পন্টিং ও হার্দিক পাণ্ডিয়া। বাঁদিক থেকে। ফাইল ছবি।
Advertisement

বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে নয়াদিল্লিতে বসেছিল চাঁদের হাট। সেখানে পুরস্কৃত হয়েছিলেন রাহুল দ্রাবিড় থেকে মিতালি রাজ। বর্ষসেরা পুরস্কার পান শুভমান গিল, স্মৃতি মন্ধানা। উপস্থিত ছিলেন তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী থেকে অভিষেক শর্মা, হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। সেখানেই ১১ বছর আগের ‘যন্ত্রণা’ ফাঁস করলেন হার্দিক। জানালেন, একটা সময় বোকা বানিয়ে পুরস্কারের টাকা হাতাতে চেয়েছিলেন পন্টিং। 

২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে অভিষেক হয়েছিল পাণ্ডিয়ার। মাত্র ১০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল ফ্র্যাঞ্চাইজিটি। প্রথম মরশুমেই ফিনিশার হিসাবে নজর কাড়েন। চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছিলেন। সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে হার্দিক বলেন, “ম্যাচের সেরার পুরস্কার জেতার পর খুবই উত্তেজিত ছিলাম। হঠাৎই পন্টিং আমাকে বলে, এই পুরস্কারমূল্যের পুরোটা আমার। আমি তখন ভাবতে শুরু করি, এই টাকা দিয়ে কী কী করব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হার্দিক বলেন, “ম্যাচের সেরার পুরস্কার জেতার পর খুবই উত্তেজিত ছিলাম। হঠাৎই পন্টিং আমাকে বলে, এই পুরস্কারমূল্যের পুরোটা আমার। আমি তখন ভাবতে শুরু করি, এই টাকা দিয়ে কী কী করব।”

তবে কিছুক্ষণের মধ্যেই ভুল ভাঙে। “পরে জানতে পারি, এই টাকা পুরো দলের মধ্যে ভাগ হয়ে যায়। তখন বুঝলাম, আমাকে বোকা বানানো হয়েছিল,” হাসতে হাসতেই বলেন হার্দিক। এরপর মুম্বই ইন্ডিয়ান্সে নিজের জায়গা পাকা করেন তিনি। ধীরে ধীরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। একাধিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে গুজরাট টাইটান্সে যোগ দিয়ে অধিনায়ক হিসাবে নিজের দক্ষতার প্রমাণ দেন। প্রথমবারেই দলকে আইপিএল চ্যাম্পিয়ন করে নজর কাড়েন তিনি। এরপর আবার মুম্বই ইন্ডিয়ান্সে ‘ঘর ওয়াপসি’র পর নেতৃত্ব পান এই তারকা অলরাউন্ডার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ২১৭ রান করেছেন হার্দিক। নিয়েছেন ৯ উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে তাঁর বোলিং স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আরও একবার ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসাবে উঠে এসেছেন তিনি। ব্যাটে-বলে সমানে পারফর্ম করেছেন তিনি। ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও স্পষ্ট ভারতীয় অলরাউন্ডার। তিনি বলেন, “আমি অন্তত ১০টি ট্রফি জিততে চাই। আইসিসি ও আইপিএল মিলিয়ে। তবে আমার কাছে আইসিসি ট্রফিগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে তিনটি জিতেছি। আগামী ১০ বছরে আরও পাঁচ-ছ’টি ট্রফি জেতাই লক্ষ্য।” উল্লেখ্য, ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। হার্দিকের নেতৃত্বে নতুন অভিযানের সূচনা করবে মুম্বই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.